রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
জাতীয়

গ্যাস সংকট: আগের অবস্থায় ফেরাই সমাধান নয়, প্রয়োজন টেকসই জ্বালানি ব্যবস্থা

গ্যাস সংকট: আগের অবস্থায় ফেরাই সমাধান নয়, প্রয়োজন টেকসই জ্বালানি ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক : সংকট-পূর্ব সরবরাহে ফিরলেও দীর্ঘমেয়াদে বাড়াতে হবে নিজস্ব উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি ও দক্ষতা
চাহিদার তুলনায় গ্যাসের সরবরাহ ঘাটতি যেন কাটছেই না। মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে ত্রুটির পর সংকট আরও তীব্র হওয়ায় বাসাবাড়ি, সিএনজি ফিলিং স্টেশন ও শিল্পকারখানায় কমেছে গ্যাসের চাপ। একই সঙ্গে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় বেড়েছে লোডশেডিং।
এমন পরিস্থিতিতে মঙ্গলবার রাত থেকেই দেশে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি সাম্প্রতিক সংকটের আগের অবস্থায় ফিরে আসবে বলে জানিয়েছে সরকার। তবে বিশেষজ্ঞরা বলছেন, স্বল্প মেয়াদে সংকট-পূর্ব সরবরাহে ফিরে যাওয়া সম্ভব হলেও এটিকে স্থায়ী সমাধান হিসেবে দেখার সুযোগ নেই। দীর্ঘমেয়াদে টেকসই জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে হবে।
বর্তমানে দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ থেকে ৪ হাজার মিলিয়ন ঘনফুট। এর বিপরীতে জুলাইয়ের শুরুতে সরবরাহ ছিল ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৬০০ মিলিয়ন ঘনফুট। মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে ত্রুটির পর সরবরাহ আরও কমে ২ হাজার মিলিয়ন ঘনফুটের নিচে নেমে যায়।
ফলে বাসাবাড়ি, সিএনজি স্টেশন ও শিল্পকারখানায় গ্যাসের সংকট তীব্র আকার ধারণ করে। একই সঙ্গে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের ঘাটতির প্রভাব পড়ায় বিভিন্ন এলাকায় লোডশেডিং বেড়ে যায়।
জ্বালানি বিশ্লেষক অধ্যাপক ড. সাকিব বিন আমিন বলেন, সংকট-পূর্ব সরবরাহে ফিরে যাওয়া স্বল্পমেয়াদে প্রয়োজনীয় হলেও, এটিই জ্বালানি সংকটের প্রকৃত সমাধান নয়। দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিকল্প উৎস ও দেশীয় উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।
প্রধান জ্বালানি বিশ্লেষক, আইইইএফএ শফিকুল আলম বলেন, এলএনজি আমদানি প্রয়োজনীয় হলেও অতিরিক্ত এলএনজি-নির্ভরতা টেকসই জ্বালানি খাত গড়ে তুলতে পারে না।
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা, ভূরাজনৈতিক পরিস্থিতি ও কারিগরি ত্রুটির কারণে এলএনজি সরবরাহ যেকোনো সময় ব্যাহত হতে পারে। ফলে আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থায় ঝুঁকি থেকেই যায়।
সংশ্লিষ্টদের তথ্যমতে, বর্তমানে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম প্রায় ৩০ ডলার। ফলে বাড়ছে সরকারের ভর্তুকির চাপ। ভবিষ্যতে একাধিক এফএসআরইউ ও স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপন করে আমদানি বাড়ানো হলে বার্ষিক জ্বালানি আমদানি ব্যয় ১০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।
এ অবস্থায় শুধু এলএনজি আমদানি বাড়ানোর পরিবর্তে নিজস্ব গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি সৌরসহ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং শিল্পসহ বিভিন্ন খাতে জ্বালানি দক্ষতা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন তারা।
বিশেষজ্ঞদের মতে, সংকটের আগের অবস্থায় ফিরে যাওয়া সাময়িক স্বস্তি দিতে পারে। কিন্তু দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হলে আমদানিনির্ভরতা কমিয়ে দেশীয় গ্যাস উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি এবং জ্বালানি দক্ষতার সমন্বিত ব্যবস্থা গড়ে তুলতে হবে।

📢 বিজ্ঞাপন In-Article Ad

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদগণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ও...
পরবর্তী সংবাদসাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ