রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
দেশজুড়ে

মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, তদন্তের আশ্বাস জেলা রেজিস্ট্রারের

মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ  প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, তদন্তের আশ্বাস জেলা রেজিস্ট্রারের

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লার মুরাদনগরে সাব-রেজিস্ট্রার মেহেদী হাসানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন ভুক্তভোগী ও স্থানীয়রা। অভিযোগ তদন্ত করে তাকে প্রত্যাহারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

সোমবার সকালে মুরাদনগর উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে এ মানববন্ধন হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ভুক্তভোগী, দলিল লেখকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

📢 বিজ্ঞাপন In-Article Ad

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মেহেদী হাসান যোগদানের পর দলিল নিবন্ধনসহ বিভিন্ন সেবা নিতে আসা সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে। জমির শ্রেণি পরিবর্তন, কাগজপত্রের মাধ্যমে জমি রেজিস্ট্রি ও জমি হস্তান্তরসহ বিভিন্ন কাজে নির্দিষ্ট অঙ্কের ঘুষ দাবি করা হয় বলেও অভিযোগ করেন তারা।

তাদের দাবি, চাহিদামতো টাকা দিতে অস্বীকৃতি জানালে ফাইল আটকে রাখা কিংবা নানা ধরনের হয়রানি করা হয়। যোগদানের মাত্র তিন মাসের মধ্যেই অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থ আদায়ের অভিযোগও করেন আন্দোলনকারীরা।

বক্তারা বলেন, একজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন। অভিযোগের সত্যতা যাচাই করে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সাব-রেজিস্ট্রার মেহেদী হাসানকে মুরাদনগর থেকে প্রত্যাহারের দাবি জানান তারা।

দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

এদিকে অভিযোগের বিষয়ে কুমিল্লার জেলা রেজিস্ট্রার খালিদ মোহাম্মদ বিন আসাদ বলেন, পত্রিকার প্রতিবেদন ও ভুক্তভোগীদের কাছ থেকে একই ধরনের অভিযোগ পাওয়ায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

তবে অভিযোগের বিষয়ে সাব-রেজিস্ট্রার মেহেদী হাসানের বক্তব্য পাওয়া যায়নি। তার কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি; তিনি সেদিন অফিসেও উপস্থিত ছিলেন না।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদপ্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্য...
পরবর্তী সংবাদডিএসসিসি প্রশাসকের ঝটিকা পরিদর্শন: ...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ