রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
দেশজুড়ে

ফের কড়াইল বস্তিতে মাদকব্যবসায়ী রাকিবের বাড়িতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান হেরোইন, গাঁজা ও নগদ অর্থ উদ্ধার

ফের কড়াইল বস্তিতে মাদকব্যবসায়ী রাকিবের বাড়িতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান হেরোইন, গাঁজা ও নগদ অর্থ উদ্ধার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয় এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা মহানগরের কড়াইল বস্তিতে মাদকব্যবসায়ী রাকিবের বাড়িতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাড়াশি অভিযানে বিপুল পরিমাণ মাদক ও মাদক ব্যবসার নগদ অর্থসহ ০৩(তিন) জন আসামীকে গ্রেফতার করা হয়। 
    অদ্য ১০/০৯/২০২৬ খ্রি: তারিখে জনাব মোঃ হাসান মারুফ, মহাপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সার্বিক দিকনির্দেশনায় এবং জনাব মোঃ রাজিউর রহমান, উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) এর নেতৃত্বে একটি টিম কড়াইল বস্তিতে আবারো সাড়াশি অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ঢাকা মহানগরীর বনানী থানাধীন কড়াইল বস্তির এরশাদ মাঠস্থ জনৈক মোঃ কালু মিয়া এর ভাড়াটিয়া মোঃ রাকিব ইসলাম নামীয় একজন ব্যক্তি তার সঙ্গবদ্ধ টিম নিয়ে ভাড়াকৃত তিনকক্ষ বিশিষ্ট বসতবাড়ী হতে অবৈধ মাদকদ্রব্য বিক্রয় করছে। উক্ত সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) এর একটি টিম অভিযান পরিচালনা করে নিম্নবর্ণিত মাদকদ্রব্য এবং নগদ অর্থ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় এই অবৈধ মাদকদ্রব্যের প্রকৃত মালিক মোঃ রাকিব ইসলাম তারা মোঃ রাকিব ইসলাম, এর পক্ষে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কাজে সহযোগিতা করে থাকে।          
       উল্লেখ্য, গত ২৯/০৮/২০২৬ ইং তারিখে কড়াইল বস্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকাভুক্ত গডফাদার কবুতর মমিনের বাসা বিপুল পরিমাণ মাদক ও মাদক ব্যবসার নগদ ৪৩ লক্ষ টাকাসহ ০৩(তিন) জন আসামীকে গ্রেফতার করা হয়েছিল।  
উদ্ধারকৃত মাদকদ্রব্য :  
  ১। হেরোইন-০৫ গ্রাম।
  ২। গাঁজা-২ কেজি।
  ৩। মাদক ব্যবসার নগদ টাকা-১৭০০০/- (সতের হাজার) টাকা।
আসামীদের তথ্যঃ
০১। মোঃ আল-আমিন @ সাকিব (২৩)
০২। মোঃ মোজাম্মেল হক (৩২)
০৩। মোঃ রাকিব ইসলাম (২৬)(পলাতক)
     গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত, ২০২৬) মোতাবেক জনাব মোঃ ইমদাদুল হক খাঁন, পরিদর্শক, গুলশান সার্কেল বাদি হয়ে বনানী থানায় মামলা দায়ের কার্যক্রম চলমান রয়েছে। বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রোঃ কার্যালয় (উত্তর) কর্তৃক ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

📢 বিজ্ঞাপন In-Article Ad

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদযতই প্রভাবশালী হোক, দুর্নীতি করলে ব...
পরবর্তী সংবাদপ্রাণিকুলের প্রতি ভালোবাসা দেখাতে ও...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ