রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
জাতীয়

চীফ হুইপের কার্যালয়ে মির্জা আব্বাস, হলো নানা বিষয়ে মতবিনিময়

চীফ হুইপের কার্যালয়ে মির্জা আব্বাস, হলো নানা বিষয়ে মতবিনিময়

বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস।

রোববার জাতীয় সংসদ ভবনে চীফ হুইপের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

📢 বিজ্ঞাপন In-Article Ad

সাক্ষাৎকালে চীফ হুইপ নূরুল ইসলাম মনি মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। একই সঙ্গে তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন তিনি।

সৌজন্য সাক্ষাতে দেশের সামগ্রিক পরিস্থিতি, জাতীয় বিভিন্ন বিষয় এবং পারস্পরিক সৌজন্য ও সহযোগিতা নিয়ে তাঁদের মধ্যে মতবিনিময় হয়। এ সময় দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, জাতীয় স্বার্থ ও জনগণের কল্যাণে পারস্পরিক সহযোগিতার গুরুত্ব নিয়েও আলোচনা করেন তাঁরা।

সংশ্লিষ্টরা জানান, বৈঠকটি ছিল অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ। দুই পক্ষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও সৌজন্য বজায় রাখার বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়।

সাক্ষাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এমপিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদজাতীয় সিরাত সেমিনার ও ডাকসু ট্যালেন...
পরবর্তী সংবাদবাংলাদেশে পেমেন্ট সিস্টেম ও এআই ল্য...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ