রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
ধর্ম

হজের সাশ্রয়ের টাকা ফেরত, পাবেন ৪ হাজার ৩৪১ হাজি

হজের সাশ্রয়ের টাকা ফেরত, পাবেন ৪ হাজার ৩৪১ হাজি

হজের সাশ্রয়ের টাকা ফেরত, পাবেন ৪ হাজার ৩৪১ হাজি

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করা ৪ হাজার ৩৪১ হাজিকে প্যাকেজের সাশ্রয় হওয়া প্রায় ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেয়া হবে।

📢 বিজ্ঞাপন In-Article Ad

রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

মন্ত্রী জানান, বাড়িভাড়া ও সার্ভিস চার্জ কমে যাওয়ায় হজ প্যাকেজের নির্ধারিত অর্থ থেকে এ টাকা সাশ্রয় হয়েছে। সংশ্লিষ্ট হাজিদের ব্যাংক হিসাবে সরাসরি পাঠিয়ে দেয়া হবে সাশ্রয়ের অর্থ।ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, প্যাকেজ ও আবাসনের ধরন অনুযায়ী হাজিদের ফেরতের পরিমাণ ভিন্ন হবে। সর্বোচ্চ ১ লাখ ৮০ হাজার ৫৭২ টাকা ৭১ পয়সা পর্যন্ত ফেরত পাবেন কোনো কোনো হাজি।

হজ প্যাকেজ-১-এর বিভিন্ন শ্রেণির হাজি পাবেন প্রায় ৩৮ হাজার ৬৯৭ টাকা থেকে ১ লাখ ৮০ হাজার ৫৭২ টাকা পর্যন্ত।অন্যদিকে, প্যাকেজ-২-এর হাজিদের ফেরত দেয়া হবে প্রায় ২ হাজার ৫০৫ টাকা থেকে ৭৮ হাজার ৭১৩ টাকা পর্যন্ত।এছাড়া ৩ নম্বর আবাসনের হাজিরা পাবেন প্রায় ৩ হাজার ৯৭৯ টাকা থেকে ৪৪ হাজার ১২০ টাকা পর্যন্ত। আর ৪ নম্বর আবাসনের ক্ষেত্রে ফেরত দেয়া হবে প্রায় ৫ হাজার ৬৭৫ থেকে ৭ হাজার ৪১৪ টাকা।সাধারণ হজ প্যাকেজ-৩-এর আওতায় হোটেল নান্দার ওয়ানে অবস্থানকারী প্রতিটি হাজি ফেরত পাবেন ৩ হাজার ৭১৮ টাকা ৯ পয়সা।সব মিলিয়ে, হজ ব্যবস্থাপনায় সাশ্রয় হওয়া অর্থ হাজিদের কাছে ফেরত দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নত...
পরবর্তী সংবাদফেসবুকে কবিরাজি চিকিৎসার বিজ্ঞাপন, ...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ