রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
জাতীয়

গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে জুরাইনে মশাল মিছিল

গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে জুরাইনে মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ৪ সেপ্টেম্বর ২০২৬
গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে রাজধানীর শ্যামপুর-কদমলীতে প্রতিবাদ সমাবেশ ও মশাল মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার বিকেল ৫টায় জুরাইন রেলগেটের বিক্রমপুর প্লাজার সামনে ‘শ্যামপুর-কদমলীর বিক্ষুব্ধ জনতা’র ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বাছির আলী, শিপন, সোহাগ রায়, সাগর ইসলাম, মোহাম্মদ ফিরোজ আলম মামুন, মাহাবুবর রহমান শিপন ও মিজানুর রহমান বক্তব্য দেন।
বক্তারা দীর্ঘদিনের গ্যাস সংকটের দ্রুত সমাধান দাবি করেন। একই সঙ্গে গ্যাস-সংক্রান্ত সমস্যা সমাধানের নামে কিছু কর্মকর্তা ও স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে অর্থ দাবির অভিযোগ তুলে তদন্তের দাবি জানান।
বিদ্যুৎ সংকট প্রসঙ্গে বক্তারা বলেন, জাতীয়ভাবে বিদ্যুৎ উৎপাদন কম থাকলেও শ্যামপুর-কদমলীতে অতিরিক্ত লোডশেডিং করা যাবে না।
দ্রুত সংকটের সমাধান না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। পরে জুরাইন-দোলাইপাড়ের বিভিন্ন সড়কে মশাল মিছিল করেন স্থানীয়রা।

📢 বিজ্ঞাপন In-Article Ad

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদসংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই স...
পরবর্তী সংবাদজসীম উদদীন হলে ডাকসুর ‘আইটি অ্যান্ড...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ