রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
জাতীয়

৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের দায়িত্ব: হাইকোর্টে  ১১ এমপির রিট

৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের দায়িত্ব: হাইকোর্টে  ১১ এমপির রিট

দেশের ৬৪ জেলায় ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেছেন জামায়াতের ১১ সংসদ সদস্য।

রোববার (৩০ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মন্ত্রিপরিষদ সচিবকে বিবাদী করে এ রিট আবেদন করা হয়।

📢 বিজ্ঞাপন In-Article Ad

রিটকারীদের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বিষয়টি নিশ্চিত করে জানান, ২০০১ সালেও একইভাবে জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন করা হয়েছিল। ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে সে সময় হাইকোর্টে রিট দায়ের করা হয়। পরবর্তীতে হাইকোর্ট বিভাগ দায়িত্ব বণ্টনসংক্রান্ত ওই সিদ্ধান্তকে অসাংবিধানিক ঘোষণা করেন।

শিশির মনির বলেন, রুলস অব বিজনেস, বাংলাদেশের সংবিধান ও উচ্চ আদালতের রায় অনুযায়ী মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদের এভাবে জেলাভিত্তিক দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত আইনগত কর্তৃত্ববহির্ভূত ও বেআইনি।

রিটকারী সংসদ সদস্যরা হলেন—নাজিবুর রহমান, মীর আহমেদ বিন কাসেম, গোলাম রাব্বানী, নুরুল ইসলাম, মাসুদ পারভেজ, মো. আজিজুর রহমান, শেখ মনজুরুল হক, শফিকুল ইসলাম মাসুদ, সালাউদ্দিন ও মো. জহিরুল ইসলাম।

রিটটির শুনানি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে হওয়ার কথা রয়েছে।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদসেপ্টেম্বর থেকে মালয়েশিয়ায় যাবে ২ ল...
পরবর্তী সংবাদসাভারে ডিভাইডার টপকে ঝুঁকিপূর্ণ পার...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ