রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
মতামত

মাসরুর আরেফিনের নতুন কবিত

মাসরুর আরেফিনের নতুন কবিত

নেক্সট জেনারেশনের জন্য আমাদের কিছু
মাসরুর আরেফিন

নেক্সট জেনারেশনের জন্য আমাদের কিছু করা লাগবে বলতেই আমি গলা ছেড়ে বললাম মোহিনীকুমার কিম্বা রিয়াসত আলি যে নামই আপনার হোক আমাকে আগে বলেন এই জেনারেশন আমাদের জন্য কী করল যেখানে একটা হাডুডু খেলার মাঠ পর্যন্ত নেই আর করমচা গাছগুলো কই এবং আমি যে পাখি পালতাম তার একটা পাখি চোখের সামনে মারা গেল তো সেইটার বিচার কই কেন পশুডাক্তার বলে বিড়াল পালেন কোন অধিকারে সে আমাকে বাঘ কিম্বা ছোট তিমি ঘরে রাখতে মানা করে আর সেইদিন ভোলার লালমোহনে আমার স্ত্রী তার কোন এক আত্মীয়ের বাড়ি গেছে তো দ্যাখে পুরো লালমোহনে একটা বার্গারের দোকান পর্যন্ত নেই তো আমাদের আগের জেনারেশন এত বড় লালমোহনে একটা বার্গারের দোকানের কথা ভাবে নাই কিম্বা একটা করমচা গাছ কোথায় সেটা খাবার লবণ কোথায় মুদ্রাস্ফীতি কত এইসবের বিচার কে করে যে ভোলাতে বিদ্যুৎ নেই তাই সারারাতই দিন এইরকম এত লম্বা দিন কীভাবে কাটাই কোন বইয়ে গাইডেন্স আছে কোন লিপিতে লেখা আমার বাচ্চার হাইস্কুলে পড়বার অতি সামান্য টাকা কে দেবে আর যদি না-ই দিল তো বাচ্চা কি সারাদিন সারারাত স্বপ্নে করমচা গাছ ধরে বিড়াল কোলে করে বসে থাকবে গালে হাত দিয়ে আর আমি আমার দাঁত ব্যথার এই দিনে যেখানে ডাক্তারের বিল বাকি আর টিভিতে দেখবারও উপায় নেই যে কোন কোন দেশে আগুন জ্বলছে কত জেনারেশন ধরে সেইরকম এক দিনে জনাব মোহিনীরিয়াসত আপনার লেকচার শুনে আগের জেনারেশনে আমার বাবার রেখে যাওয়া লাইনোটাইপের বিভূতিভূষণ ও মানিক চেক করে করে আমি কি দেখব যে ভয়ঙ্কর বানান কতবার ছাপাখানার ভুলে ভয়েমকর লেখা হয়েছিল?

📢 বিজ্ঞাপন In-Article Ad

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের বিক্ষোভ ম...
পরবর্তী সংবাদসংসদ ভবনের সামনে শিক্ষিকা রনজিলা হত...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ