রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
রাজনীতি

চন্দ্রদ্বীপ ইউনিয়নকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: ড. শফিকুল ইসলাম মাসুদ

চন্দ্রদ্বীপ ইউনিয়নকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: ড. শফিকুল ইসলাম মাসুদ

নিজস্ব প্রতিবেদক:
পটুয়াখালী-২ (বাউফল) আসনের চন্দ্রদ্বীপ ইউনিয়নকে পর্যায়ক্রমে একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি।
শুক্রবার (২৮ আগস্ট) নিজ নির্বাচনী এলাকার চন্দ্রদ্বীপ ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগকালে তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থা, যোগাযোগব্যবস্থার দুর্ভোগ এবং মানুষের চলাচলের নানা সমস্যা সরেজমিনে পরিদর্শন করেন। স্থানীয়দের কাছ থেকে সমস্যাগুলোর কথা শুনে তা পর্যায়ক্রমে সমাধানে নিজের পরিকল্পনার কথা জানান তিনি।
চন্দ্রদ্বীপ ইউনিয়নের মানুষের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে একটি ওয়াটার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার অঙ্গীকার করেন ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, দ্বীপাঞ্চলের কোনো মানুষ অসুস্থ হলে দ্রুত নদীপথে হাসপাতালে পৌঁছানো এবং জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে ওয়াটার অ্যাম্বুলেন্সের উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, “চন্দ্রদ্বীপ ইউনিয়ন বাউফল উপজেলার একটি দ্বীপাঞ্চল। এখানকার মানুষের জীবনযাত্রা ও যোগাযোগব্যবস্থা অনেক বেশি চ্যালেঞ্জিং। আল্লাহর রহমতে চন্দ্রদ্বীপের মানুষের প্রয়োজনীয় সমস্যাগুলো সমাধানে আমি সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। এ জন্য আপনাদেরও সহযোগিতা ও ঐক্য প্রয়োজন।”
এদিকে যুবসমাজকে মাদক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলায় সম্পৃক্ত করার উদ্যোগও নেন তিনি। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের যুবকদের মাঝে ফুটবল উপহার দিয়ে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “আমাদের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে হলে খেলাধুলা ও সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করতে হবে।”
গণসংযোগকালে স্থানীয়রা তাদের বিভিন্ন সমস্যা সরাসরি সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। তাকে কাছে পেয়ে এবং নিজেদের সমস্যার কথা সরাসরি জানাতে পেরে স্থানীয়দের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা যায়।
চন্দ্রদ্বীপ ইউনিয়নের মানুষের দুর্ভোগ লাঘব, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত রাখার এসব উদ্যোগ স্থানীয়দের মধ্যে নতুন আশাবাদ তৈরি করেছে।

📢 বিজ্ঞাপন In-Article Ad

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদঢাকার ৪১৬ বছর পূর্তিতে ডিএসসিসির বর...
পরবর্তী সংবাদমুগদায় ইয়াবাসহ মুরগি ব্যবসায়ী গ্রেপ...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ