রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
রাজনীতি

দুর্নীতির ১৫ মামলা থেকে খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলা থেকে খালাস পেলেন মির্জা আব্বাস

সরকারি ১৮টি পরিত্যক্ত বাড়ি বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দায়ের করা ১৫টি মামলা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ সব আসামিকে খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান এ রায় দেন। মির্জা আব্বাসের আইনজীবী মো. শাহীনুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

📢 বিজ্ঞাপন In-Article Ad

দুদকের করা এসব মামলায় সরকারি ১৮টি বাড়ি বিনা দরপত্রে বিক্রি এবং অনিয়মের মাধ্যমে সরকারের ১২৭ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ৫৯ টাকা ক্ষতির অভিযোগ আনা হয়। ১৫টি মামলায় মির্জা আব্বাসসহ মোট ২১ জনকে আসামি করা হয়েছিল।

মামলাগুলোতে মির্জা আব্বাসসহ ১২ জনকে প্রত্যেকটিতে আসামি করা হয়। তারা হলেন—এস এম জাফর উল্লাহ, মো. এমদাদুল ইসলাম, মোহাম্মদ আলী, গোলাম নবী, কাজী রিয়াজুল মনির, জিয়াউদ্দিন আহমেদ, আব্দুস সাদেক, হুমায়ন খান, মীর মোশাররফ হোসেন, ইকবাল উদ্দিন চৌধুরী ও মো. শহীদ আলম।

এ ছাড়া আমির খসরু মাহমুদ চৌধুরী ও আহমেদ আকবর সোবহানকে দুটি করে মামলায় এবং অন্যদের পৃথক মামলায় আসামি করা হয়। রায়ে তাদের সবাইকে খালাস দেওয়া হয়েছে।

দুদকের অভিযোগ ছিল, রাজধানীর অভিজাত এলাকায় থাকা ১৮টি পরিত্যক্ত সরকারি বাড়ি সাজানো দরপত্রের মাধ্যমে প্রকৃত মূল্যের চেয়ে কম দামে বিক্রি করা হয়। এতে আসামিরা আর্থিকভাবে লাভবান হন এবং সরকারের বিপুল অর্থের ক্ষতি হয়।

২০০৭ সালের ২৯ মার্চ দুদক এসব মামলা দায়ের করে। তদন্ত শেষে একই বছরের সেপ্টেম্বরে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। পরে আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

দীর্ঘ বিচারিক কার্যক্রমে আদালত ২৪ সাক্ষীর মধ্যে ২৩ জনের সাক্ষ্য গ্রহণ করেন। শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার আদালত অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামিদের খালাস দেন।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদফুটপাত দখল করে অবৈধ ব্যবসা নয়: ডিএস...
পরবর্তী সংবাদমালয়েশিয়ায় কর্মী নিয়োগে ‘সিন্ডিকেট’...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ