রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
জাতীয়

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা চান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা চান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

অনলাইন নিউজ:প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের শিখনঘাটতি দূর করা এবং শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও কার্যকরভাবে কাজে লাগাতে চায় সরকার। এ ক্ষেত্রে চলমান প্রকল্পগুলোকে ফলাফলভিত্তিক ও জবাবদিহিমূলক করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
বৃহস্পতিবার সকালে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেসমের নেতৃত্বে প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান তিনি।

বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকারের লক্ষ্য শুধু প্রকল্প বাস্তবায়ন নয়, বরং প্রতিটি শিশুর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং প্রত্যাশিত শিখনফল অর্জন করা। এ জন্য চলমান পিইডিপি-৫-এর কার্যক্রম আরও সুনির্দিষ্ট, সমন্বিত ও ফলাফলভিত্তিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই ধরনের কার্যক্রম একাধিক প্রকল্পে বিভক্ত না রেখে কার্যকরভাবে বাস্তবায়নের ওপরও গুরুত্ব দেন তিনি।
ববি হাজ্জাজ বলেন, সরকারি-বেসরকারি সব ধারার শিক্ষাপ্রতিষ্ঠানে অভিন্ন মানদণ্ডে মূল্যায়ন ও মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। পাশাপাশি শিক্ষার্থীদের শিখন অগ্রগতি নিয়মিত মূল্যায়ন, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের বিশেষ সহায়তা এবং শিক্ষকদের ধারাবাহিক প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে।
জবাবে বিশ্বব্যাংকের প্রতিনিধিরা জানান, পিইডিপি-৫-এর আওতায় প্রাথমিক শিক্ষায় প্রবেশাধিকারের পাশাপাশি গুণগত মান, সমতা ও শিখনফল উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে। শ্রেণিকক্ষে কার্যকর পাঠদান, কাঠামোবদ্ধ শিক্ষকতা পদ্ধতি, শিখনঘাটতি পূরণে প্রতিকারমূলক শিক্ষা এবং প্রাক-প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সহযোগিতা দিতে আগ্রহী সংস্থাটি।
বৈঠকে প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী গিয়াস উদ্দিন, মন্ত্রণালয়ের সচিব মো. দাউদ মিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

📢 বিজ্ঞাপন In-Article Ad

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদআগামী তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটে...
পরবর্তী সংবাদরমজানের আগেই জানুয়ারিতে বাজারে খেজু...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ