রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
জাতীয়

আগামী তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

আগামী তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার প্রধান এভিয়েশন হাবে পরিণত করার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার সকালে লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

📢 বিজ্ঞাপন In-Article Ad

তিনি বলেন, প্রযুক্তি ব্যবহারে অন্যের ওপর নির্ভরশীলতা কমিয়ে নিজেদের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে হবে। নতুন প্রযুক্তি উদ্ভাবন ও গবেষণায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এর আগে বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে লালমনিরহাটের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। প্রায় দেড় ঘণ্টা পর তিনি লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করেন। এ সময় তাঁকে স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান এভিয়েশন হাবে পরিণত করতে চায় সরকার। মহাকাশ গবেষণা ও স্যাটেলাইট প্রযুক্তিতেও সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

উদ্ভাবনী উদ্যোগে অর্থের অভাবে যেন কোনো সম্ভাবনা হারিয়ে না যায়, সে লক্ষ্যে সরকার ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড বরাদ্দ রেখেছে বলেও জানান প্রধানমন্ত্রী।

তানজিদ ভূঁইয়ার প্রতিবেদন।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদপঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে...
পরবর্তী সংবাদপ্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশ্বব্...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ