নিজের ও বোনের এমএফএস অ্যাকাউন্ট ব্যবহার করে জুয়ার টাকা লেনদেন, ৬ ব্যাংকের ৮ হিসাবে যুক্ত থাকার তথ্য পেয়েছে সিআইডি
অনলাইন জুয়ার অর্থ লেনদেন ও বিদেশে পাচারের অভিযোগে যশোর থেকে আরাফাত হোসেন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তার ছয়টি ব্যাংকের আটটি ব্যক্তিগত হিসাব অনলাইন জুয়ার ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থাকার তথ্য পেয়েছে সংস্থাটি। এসব হিসাব ব্যবহার করে কোটি কোটি টাকার অবৈধ লেনদেনের পাশাপাশি ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ বিদেশে পাচার করা হতো বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
সোমবার (১৬ নভেম্বর) রাত ৮টার দিকে যশোর সদর থানার খোলাডাঙ্গা, আরবপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
অনলাইন জুয়ার কোটি কোটি টাকা লেনদেন, বিদেশে পাচার: যশোরে গ্রেপ্তার ১
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!