রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
জাতীয়

আইডব্লিউটিসির ৩৫ জাহাজ পরিচালনায় বিকল্প ভাবনা, ৪টি হবে রোপ্যাক্স ফেরি

আইডব্লিউটিসির ৩৫ জাহাজ পরিচালনায় বিকল্প ভাবনা, ৪টি হবে রোপ্যাক্স ফেরি

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) জন্য নির্মাণাধীন ৩৫টি বাণিজ্যিক ও ৮টি সহায়ক জলযান দ্রুত নৌবহরে যুক্ত করতে তৎপরতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান এ টি এম আব্দুল বারী ড্যানী। একইসঙ্গে অভিজ্ঞ জনবলের অভাবে নির্মাণাধীন তিনটি ক্রুজ জাহাজ বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনার প্রস্তাব করা হয়েছে। আর চারটি উপকূলীয় যাত্রীবাহী জাহাজকে সারা বছর চলাচল উপযোগী রোপ্যাক্স ফেরিতে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিআইডব্লিউটিসির সম্মেলন কক্ষে জাহাজগুলোর বর্তমান অবস্থা ও সেবায় যুক্ত করার প্রস্তুতি নিয়ে আয়োজিত পর্যালোচনা সভায় এসব প্রস্তাব উঠে আসে।

📢 বিজ্ঞাপন In-Article Ad

সভায় জানানো হয়, সংস্থাটির জন্য নির্মাণাধীন জলযানের মধ্যে রয়েছে চারটি উপকূলীয় যাত্রীবাহী জাহাজ, তিনটি ক্রুজ জাহাজ এবং আটটি সি-ট্রাকসহ মোট ১৮টি সি-ট্রাক জাহাজ। নবনির্মিত আটটি সি-ট্রাকের মধ্যে 'নিঝুম দ্বীপ' ইতোমধ্যে বহরে যুক্ত হয়ে চলাচল করছে।

সভায় চেয়ারম্যান নির্মাণাধীন জাহাজগুলো নির্ধারিত সময়ে নৌবহরে যুক্ত করতে তদারকি বাড়ানো এবং প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্নের নির্দেশ দেন।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদআওয়ামী লীগের অপতৎপরতা এখনও থেমে নেই...
পরবর্তী সংবাদঅনলাইন জুয়ার কোটি কোটি টাকা লেনদেন,...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ