রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
রাজনীতি

আওয়ামী লীগের অপতৎপরতা এখনও থেমে নেই; প্রশাসনের সঙ্গে মাঠে থাকবে বিএনপি

আওয়ামী লীগের অপতৎপরতা এখনও থেমে নেই; প্রশাসনের সঙ্গে মাঠে থাকবে বিএনপি

ফ্যাসিবাদী আওয়ামী লীগের পতন হলেও তাদের অপতৎপরতা এখনও থেমে নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের ভেতরে ও বাইরে থেকে গোপনে নাশকতা ও অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ। এসব অপতৎপরতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও মাঠে থাকবে।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

📢 বিজ্ঞাপন In-Article Ad

রিজভী আরও বলেন, পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে ফ্যাসিবাদীরা। দেশের স্বার্থ বিসর্জন দিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে চায় তারা। তবে জনগণ তাদের কোনো অপচেষ্টা বরদাশত করবে না।

এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর আলমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদআন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষ...
পরবর্তী সংবাদআইডব্লিউটিসির ৩৫ জাহাজ পরিচালনায় বি...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ