রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
জাতীয়

ছোট চালানে স্বর্ণ ও স্মার্টফোন চোরাচালান বাড়ছে, শাহজালালে ১১২ লাখ টাকার পণ্য আটক

ছোট চালানে স্বর্ণ ও স্মার্টফোন চোরাচালান বাড়ছে, শাহজালালে ১১২ লাখ টাকার পণ্য আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ব্যাগেজের আড়ালে ছোট ছোট চালানে স্বর্ণ ও স্মার্টফোন চোরাচালানের প্রবণতা বাড়ছে। এ ধরনের চোরাচালান ও শুল্ক-কর ফাঁকি প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

গত ১২ নভেম্বর পৃথক তিনটি অভিযানে ৪৭১ গ্রাম স্বর্ণের বার, ৩৫টি স্মার্টফোনসহ মোট ১ কোটি ১২ লাখ ৭৬ হাজার ৮৩৪ টাকা মূল্যের বিভিন্ন পণ্য আটক করেছে কাস্টমস গোয়েন্দা।

📢 বিজ্ঞাপন In-Article Ad

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, ইউএস-বাংলা এয়ারলাইন্সের BS218 (ব্যাংকক-ঢাকা) ফ্লাইটে আসা যাত্রী মো. আবুল হোসেনের ব্যাগেজ তল্লাশি করে ১৭১ গ্রাম স্বর্ণের বারসহ কসমেটিকস, খাদ্যদ্রব্য ও ওষুধ উদ্ধার করা হয়। আটক পণ্যের আনুমানিক মূল্য ৩৫ লাখ ৭০ হাজার টাকা।

অন্যদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG389 (ব্যাংকক-ঢাকা) ফ্লাইটে আসা যাত্রী শাহ আলম আজিজের ব্যাগেজে পাওয়া যায় ৩০০ গ্রাম স্বর্ণের বার, Samsung, Honor ও Realme ব্র্যান্ডের ৩৫টি স্মার্টফোন, ৩৬ কেজি সাবান এবং ৬ কেজি ৩৭৫ গ্রাম কসমেটিকস। প্রযোজ্য কর আদায় ও পাসপোর্টে এন্ট্রি সাপেক্ষে ১০০ গ্রাম স্বর্ণের বার ছাড় দিয়ে অতিরিক্ত পণ্য আটক করা হয়। আটক পণ্যের আনুমানিক মূল্য ৫৫ লাখ ৩০ হাজার টাকা।

একই ফ্লাইটে আসা যাত্রী উম্মা হানির ব্যাগেজে পাওয়া যায় ২০০ গ্রাম স্বর্ণের বার ও ৪০ কেজি ৪৮০ গ্রাম সাবান। ব্যাগেজ সুবিধায় ১০০ গ্রাম স্বর্ণের বার ছাড় দিয়ে অবশিষ্ট স্বর্ণ ও অতিরিক্ত পণ্য আটক করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য ২১ লাখ ৭৭ হাজার টাকা।

কাস্টমস গোয়েন্দার পর্যবেক্ষণে, বড় চালানের পরিবর্তে ছোট ছোট চালানে স্বর্ণ ও স্মার্টফোন আনার প্রবণতা চোরাচালানের নতুন ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে। এসব চালান পৃথকভাবে ছোট হলেও সম্মিলিতভাবে উল্লেখযোগ্য রাজস্ব ফাঁকির আশঙ্কা তৈরি করছে। এর সঙ্গে সংঘবদ্ধ চোরাচালান চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে।

চোরাচালানের পরিবর্তিত কৌশল মোকাবিলা এবং সরকারি রাজস্ব সুরক্ষায় বিমানবন্দরে গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদজলবায়ু কার্যক্রমে নারীর নেতৃত্ব ও ...
পরবর্তী সংবাদতৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য ৩০...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ