রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
জাতীয়

ঢাকায় ডিএনসির অভিযানে ৩ হাজার ১০ পিস ইয়াবা ও গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৬

ঢাকায় ডিএনসির অভিযানে ৩ হাজার ১০ পিস ইয়াবা ও গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৬

ঢাকা: রাজধানীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের পৃথক অভিযানে ৩ হাজার ১০ পিস ইয়াবা ও ১২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় নারীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে অধিদপ্তর। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় চারটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর খিলগাঁও, যাত্রাবাড়ী ও মতিঝিল এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

📢 বিজ্ঞাপন In-Article Ad

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. জাহিদ হোসেন মোল্লার নির্দেশনায় এবং ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে চারটি দল অভিযানে অংশ নেয়।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, খিলগাঁও থানার দক্ষিণ গোড়ান মদিনা সড়কের ৬১৯ নম্বর এলাকায় কাজী স্টোর নামের একটি দোকানে অভিযান চালিয়ে কাজী ছানাউল্লাহ (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় দোকানের ক্যাশবাক্সের ড্রয়ার থেকে ২ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা করা হয়েছে।

অন্যদিকে, যাত্রাবাড়ী মাছের আড়ৎ এলাকার আলী মার্কেটের পশ্চিম পাশে অভিযান চালিয়ে মো. শহিদুল ইসলাম (৪৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া মতিঝিল থানার আরামবাগ ক্লাব মার্কেটের আল ফালাক ডিপার্টমেন্টাল স্টোরের সামনে অভিযান চালিয়ে লাভলু রহমান (৪৫), গিয়াস উদ্দিন (৪০) ও মো. হানিফ (৪২) নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে যথাক্রমে ২০, ২০ ও ১০ পিসসহ মোট ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ যাত্রাবাড়ীর দক্ষিণ যাত্রাবাড়ী কাঁচাবাজার এলাকায় মেসার্স ফাহিম বাণিজ্যালয়ের সামনে অভিযান চালিয়ে হনুফা (২৫) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছে থাকা একটি লাল শপিং ব্যাগ থেকে ১০ পিস ইয়াবা ও ১২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।

ডিএনসি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই-বাছাই করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান চলছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদশাহজালাল বিমানবন্দরে যাত্রীর শরীর থ...
পরবর্তী সংবাদজাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানম...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ