নিজস্ব প্রতিবেদক: দরবারে বাহিনীর সার্বিক মানোন্নয়ন ও অপারেশনাল কার্যক্রম আরও গতিশীল করার পরিকল্পনা তুলে ধরেন মহাপরিচালক। এ সময় অপারেশনাল কাজে ফায়ারফাইটারদের আন্তরিকতার প্রশংসা করে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সরাসরি উপস্থিত ও অনলাইনে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন মতামত শোনেন মহাপরিচালক। তাঁদের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি যৌক্তিক আবেদনগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির আশাবাদ ব্যক্ত করেন তিনি।
দরবারে অধিদপ্তরের পরিচালক, প্রকল্প পরিচালক, ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকসহ ঢাকায় কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন বিভাগের বিভাগীয় উপপরিচালক ও জেলা কর্মকর্তারা নিজ নিজ কর্মস্থল থেকে অনলাইনে যুক্ত হন।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!