রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
জাতীয়

৯৭ শতাংশ কাজের পর বিআরটি বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি আইপিডির গাজীপুরবাসীর দুর্ভোগ লাঘবে দ্রুত প্রকল্প চালুর আহ্বান

৯৭ শতাংশ কাজের পর বিআরটি বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি আইপিডির  গাজীপুরবাসীর দুর্ভোগ লাঘবে দ্রুত প্রকল্প চালুর আহ্বান

নিজস্ব প্রতিবেদক:গাজীপুর-এয়ারপোর্ট বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ৯৭ শতাংশ কাজ সম্পন্ন হওয়ার পরও প্রকল্পটি বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করে দ্রুত চালুর দাবি জানিয়েছে ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি)। সংস্থাটি বলছে, রাষ্ট্রীয় অর্থে নির্মিত অবকাঠামো পরিত্যক্ত না রেখে প্রয়োজনীয় সংস্কার ও সংশোধনের মাধ্যমে জনস্বার্থে ব্যবহার নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) আইপিডির নির্বাহী পরিচালক অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান এক বিবৃতিতে এ দাবি জানান।

📢 বিজ্ঞাপন In-Article Ad

বিবৃতিতে বলা হয়, বিআরটি প্রকল্প বাতিলের সিদ্ধান্তে কার স্বার্থ রক্ষা হচ্ছে, তা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। বিদ্যমান বাস পরিচালনাব্যবস্থার সঙ্গে সম্ভাব্য স্বার্থের সংঘাত এবং ব্যক্তিগত গাড়িনির্ভর পরিবহনকে অগ্রাধিকার দেওয়ার ঝুঁকি গণপরিবহন ব্যবস্থার উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারে। এ ধরনের সিদ্ধান্ত সাধারণ নাগরিক, শ্রমজীবী মানুষ ও গাজীপুরবাসীর স্বার্থের পরিপন্থী হতে পারে বলেও উল্লেখ করে সংস্থাটি।

প্রকল্পটি দ্রুত চালুর লক্ষ্যে পাঁচ দফা সুপারিশ করেছে আইপিডি। এর মধ্যে রয়েছে—বিআরটি বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার, অবশিষ্ট কাজ শেষ করা, নকশাগত ত্রুটি সংশোধন, নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় কারিগরি সংস্কারের মাধ্যমে নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রকল্পটি চালু করা।

এ ছাড়া প্রকল্পের নকশা, বাস্তবায়ন, ব্যয় বৃদ্ধি ও দীর্ঘসূত্রতার কারণ অনুসন্ধানে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে প্রকল্প বাতিলের সিদ্ধান্তের পেছনে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও স্বার্থান্বেষী মহলের ভূমিকা খতিয়ে দেখে দায়ীদের জবাবদিহির আওতায় আনার সুপারিশ করা হয়েছে।

আইপিডি আরও বলেছে, ঢাকা-গাজীপুর করিডরে গণপরিবহনকে অগ্রাধিকার দিয়ে বিআরটি, কমিউটার রেল, পদচারীবান্ধব অবকাঠামো ও অন্যান্য পরিবহনব্যবস্থার মধ্যে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন।

বিবৃতিতে সংস্থাটি সতর্ক করে বলেছে, ৯৭ শতাংশ কাজ সম্পন্ন হওয়ার পর কোনো গোষ্ঠীর স্বার্থে গণপরিবহন প্রকল্প বাতিল করা হলে তা উন্নয়ন ব্যবস্থাপনায় নেতিবাচক দৃষ্টান্ত তৈরি করতে পারে। রাষ্ট্রীয় অর্থে নির্মিত অবকাঠামোকে অকার্যকর হতে না দিয়ে প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে জনকল্যাণে ব্যবহার নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

গাজীপুরবাসীর দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ কমানো এবং গণপরিবহনভিত্তিক টেকসই নগরায়ণ নিশ্চিত করতে বিআরটি প্রকল্প বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করে দ্রুত চালুর কার্যকর উদ্যোগ নিতে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে আইপিডি।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদজীবন সাজাতে ও বাঁচাতে বৃক্ষের বিকল্...
পরবর্তী সংবাদমাগুরায় নৌকা বাইচে দর্শনার্থীদের ঢল
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ