নিজস্ব প্রতিবেদক;সাংবাদিক তারিকুল ইসলামের মাতা দিলারা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট এসোসিয়েশন (বিডিজেএ)।শনিবার (১৭ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ৬৭ বছর বয়সী দিলারা বেগমকে মৃত ঘোষণা করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত জটিলতায় ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি তিন পুত্রসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বিকেল ৫টায় বরিশালের উজিরপুর উপজেলার নিজ গ্রাম কাংশিতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
সাংবাদিক তারিকুল ইসলাম বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট এসোসিয়েশন (বিডিজেএ)-এর সদস্য। তিনি দৈনিক যুগান্তরের সাবেক ভারপ্রাপ্ত চিফ রিপোর্টার এবং মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্রের মিডিয়া কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।
এক শোকবার্তায় বিডিজেএর সভাপতি মাহবুব সৈকত ও সাধারণ সম্পাদক সানবীর রূপল মরহুমা দিলারা বেগমের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
নেতৃবৃন্দ মহান আল্লাহর কাছে মরহুমার জান্নাতুল ফেরদৌস নসিবের প্রার্থনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের এ অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি ও ধৈর্য দানের জন্য দোয়া করেন।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!