রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
জাতীয়

এলপিজি বিপণনে নানা সংকট: পরিবেশক কমিশন বাড়ানোসহ ৭ দফা দাবি ব্যবসায়ীদের

এলপিজি বিপণনে নানা সংকট: পরিবেশক কমিশন বাড়ানোসহ ৭ দফা দাবি ব্যবসায়ীদের

​নিজস্ব প্রতিবেদক ঢাকা: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, লাইসেন্স ফি বৃদ্ধি এবং পরিবহন খরচসহ পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় চরম সংকটের মুখে পড়েছেন দেশের এলপি গ্যাস ব্যবসায়ীরা। এ পরিস্থিতিতে বিইআরসি কর্তৃক নির্ধারিত কমিশন বাড়িয়ে ১৫০ টাকা অথবা ৭ শতাংশে উন্নীত করা এবং ট্রাফিক পুলিশ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হয়রানি বন্ধসহ মোট ৭ দফা দাবি জানিয়েছে 'এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লি:'।  
​রাজধানীর তেজগাঁওয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এসব দাবি উত্থাপন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যার চিত্র তুলে ধরেন এবং দ্রুত তা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।  
​ব্যবসায়ীদের উত্থাপিত ৭ দফা দাবিগুলো হলো:
​১. কমিশন বৃদ্ধি: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, লাইসেন্স ফি বৃদ্ধি, লোড-আনলোড ও অলস সিলিন্ডারের লোকসানজনিত খরচসহ সার্বিক ব্যয় বৃদ্ধির কারণে বিইআরসি (BERC) কর্তৃক বরাদ্দকৃত কমিশন ৫০ টাকা থেকে বাড়িয়ে ১৫০ টাকা অথবা ৭ শতাংশে উন্নীত করতে হবে।
২. স্বচ্ছ প্রক্রিয়ায় মূল্য সমন্বয়: কোম্পানি মাসে একাধিকবার মূল্য সমন্বয় করলে তা অবশ্যই বিইআরসির আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে হতে হবে।
৩. অচল সিলিন্ডার রিফিল ব্যবস্থা: যেসব কোম্পানি দীর্ঘদিন ধরে গ্যাস সরবরাহ করতে পারছে না, সেসব কোম্পানির সিলিন্ডার সরকারিভাবে অথবা কোম্পানির মাধ্যমে রিফিলের ব্যবস্থা করতে হবে।
৪. চালানে সঠিক মূল্য প্রদর্শন: কোম্পানি কর্তৃক প্রদত্ত চালানে অবশ্যই গ্যাসের অরিজিনাল (প্রকৃত) মূল্য উল্লেখ থাকতে হবে।
৫. ন্যায্য পরিবহন ভাড়া: যেসব কোম্পানি পরিবেশকের গোডাউনে গ্যাস পৌঁছে দিচ্ছে না, তাদের ক্ষেত্রে পরিবেশকদের ন্যায্য গাড়ি ভাড়া প্রদান করতে হবে।
৬. পুলিশি হয়রানি বন্ধ: গ্যাস সিলিন্ডার বহনকারী পিকআপ বা ট্রাকের যাবতীয় কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও শুধুমাত্র রেলিভেন্সের অজুহাতে ট্রাফিক পুলিশ মামলা দিতে পারবে না।
৭. অযৌক্তিক জরিমানা বন্ধ: ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক অনৈতিক ও অযৌক্তিক জরিমানা আরোপ বন্ধ করতে হবে।  
​সংবাদ সম্মেলনে সমিতির নেতারা আরও বলেন, "আমরা পরিবেশবান্ধব, ব্যবসায়ীবান্ধব এবং ভোক্তাবান্ধব নগর বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ। তবে এলপিজি খাতের বিদ্যমান সমস্যা ও ব্যবসায়ীদের লোকসান দূর না হলে সাধারণ ভোক্তাদের সেবা দেওয়া কষ্টকর হয়ে পড়বে।" অবিলম্বে এসব দাবি মেনে নিতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।

📢 বিজ্ঞাপন In-Article Ad

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদকম দামের পোশাকের দিন শেষ, উদ্ভাবনেই...
পরবর্তী সংবাদকারাগারে মায়েদের সঙ্গে ৩০৩ শিশু, নি...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ