রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
জাতীয়

শাহজালালে ৫৯৫ কার্টন সিগারেট, নিষিদ্ধ গৌরী ক্রিম ও Black Label মদ আটক

শাহজালালে ৫৯৫ কার্টন সিগারেট, নিষিদ্ধ গৌরী ক্রিম ও Black Label মদ আটক

নিজস্ব প্রতিবেদক:  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে ৫৯৫ কার্টন বিদেশি সিগারেট, ২৪ দশমিক ২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম ও ১০ লিটার Black Label ব্র্যান্ডের বিদেশি মদ আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (CIID)। আটক পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩৩ লাখ ৬২ হাজার টাকা।
শুক্রবার (২ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের কর্মকর্তারা বিমানবন্দরে অভিযান চালান।
অভিযানে Colombo থেকে ঢাকাগামী UL189 ফ্লাইটের পাঁচ যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৫৯৫ কার্টন সিগারেট ও ২৪ দশমিক ২ কেজি গৌরী ক্রিম উদ্ধার করা হয়। এর মধ্যে Mohammad Robel-এর কাছ থেকে ১৬১ কার্টন সিগারেট ও ৬ দশমিক ৪ কেজি ক্রিম, Abdullah Al Mobarak-এর কাছ থেকে ১৪৯ কার্টন সিগারেট ও ৫ দশমিক ৮ কেজি ক্রিম, Khorshed Alom-এর কাছ থেকে ১৮৮ কার্টন সিগারেট, Mst Rabeya Begum-এর কাছ থেকে ৮৮ কার্টন সিগারেট ও ১২ কেজি ক্রিম এবং Md Golap-এর কাছ থেকে ৯ কার্টন সিগারেট পাওয়া যায়।
এছাড়া Mumbai থেকে ঢাকাগামী Air India-এর AI2183 ফ্লাইটে আসা Mubarak Hossain-এর ব্যাগেজ তল্লাশি করে ১০ লিটার Black Label ব্র্যান্ডের বিদেশি মদ আটক করা হয়।
কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা জানান, গোপন তথ্য, যাত্রী প্রোফাইলিং ও নিবিড় নজরদারির মাধ্যমে বিমানবন্দরে চোরাচালান ও অবৈধ পণ্য প্রবেশ প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

📢 বিজ্ঞাপন In-Article Ad

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদবিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি ও নিরা...
পরবর্তী সংবাদ​​শিশুরাই জাতির ভবিষ্যৎ, তাদের সুনা...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ