রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
জাতীয়

জাইকার অর্থায়নে পরিবেশবিধ্বংসী প্রকল্প, জবাবদিহি চাইলেন আনু মুহাম্মদ

জাইকার অর্থায়নে পরিবেশবিধ্বংসী প্রকল্প, জবাবদিহি চাইলেন আনু মুহাম্মদ

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের বালিয়াড়িতে সড়ক নির্মাণ বন্ধসহ পরিবেশ রক্ষায় ১৫ দফা সুপারিশ
কক্সবাজারের সমুদ্রসৈকত, মহেশখালীর সংরক্ষিত পাহাড়ি বন ও সোনাদিয়া দ্বীপের প্যারাবন ধ্বংস করে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অভিযোগ তুলে এসব প্রকল্প থেকে সরে আসার দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। একই সঙ্গে পরিবেশবিধ্বংসী প্রকল্পে অর্থায়নের ক্ষেত্রে জাইকাকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছেন অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘অপরিকল্পিত উন্নয়নে বিপন্ন কক্সবাজার: পরিবেশবাদীদের উদ্বেগ’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাপার সহ-সভাপতি জাকির হোসেন। তিনি বলেন, কক্সবাজারের সুগন্ধা-কলাতলী সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ, মহেশখালীর সংরক্ষিত পাহাড়ি বনের মধ্য দিয়ে কালারমারছড়া সড়ক নির্মাণ এবং সোনাদিয়ার প্যারাবন ধ্বংস করে চিংড়িঘের সম্প্রসারণ—এই তিনটি উদ্যোগ পরিবেশ আইন ও টেকসই উন্নয়নের ধারণাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
বাপার দাবি, প্রায় ১ দশমিক ৬ কিলোমিটার দীর্ঘ ও ২৮ মিটার প্রশস্ত সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ৬৩ কোটি ৫০ লাখ টাকা। জাইকার অর্থায়নে কক্সবাজার পৌরসভার Urban Development and Urban Governance Project-এর আওতায় প্রকল্পটি নেওয়া হয়েছে বলে জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী কক্সবাজার সমুদ্রসৈকত প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ECA)। বাপার অভিযোগ, এই এলাকার বালিয়াড়িতে সড়ক নির্মাণ উপকূলের প্রাকৃতিক সুরক্ষা ব্যবস্থা ও জীববৈচিত্র্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।
মহেশখালীর সংরক্ষিত পাহাড়ি বন প্রসঙ্গে বলা হয়, প্রস্তাবিত সড়কের কারণে প্রায় ১৮ দশমিক ৫০ হেক্টর বনভূমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বন বিভাগের নথিতে প্রায় ১ হাজার ৫০০ গাছ ক্ষতিগ্রস্ত হওয়ার কথাও উল্লেখ রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, কক্সবাজার বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। সমুদ্রসৈকতের বালিয়াড়ি, মহেশখালীর বন ও সোনাদিয়ার প্যারাবনকে ধ্বংস করে অবকাঠামো নির্মাণ না করে এসব প্রাকৃতিক সম্পদ রক্ষা ও শক্তিশালী করা প্রয়োজন।
তিনি বলেন, কক্সবাজারে যেসব অবকাঠামো ও হোটেল নির্মাণ হয়েছে, তার অনেকগুলোই অপরিকল্পিত। সমুদ্রসৈকতের বালিয়াড়িতে রাস্তা, মহেশখালীর বনের মধ্য দিয়ে সড়ক এবং প্যারাবন ধ্বংস করে চিংড়িঘেরের মতো প্রকল্পকে তিনি পরিবেশের জন্য ক্ষতিকর বলে উল্লেখ করেন।
জাইকার অর্থায়নে দেশের পরিবেশের ক্ষতি হয়েছে—এমন প্রকল্পগুলো পর্যালোচনার দাবি জানিয়ে আনু মুহাম্মদ বলেন, পরিবেশবিধ্বংসী প্রকল্পে অর্থায়নের বিষয়ে জাইকাকে জবাবদিহিতার আওতায় আনা উচিত। একই সঙ্গে অতীতে এডিবি, জাইকা ও বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত পরিবেশগতভাবে ক্ষতিকর প্রকল্পগুলোও পর্যালোচনার দাবি জানান তিনি।
বাপার কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম বলেন, সমুদ্রসৈকতের বালিয়াড়ি উপকূলের প্রাকৃতিক সুরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করে। তাই বালিয়াড়ি ধ্বংস করে কোনো ধরনের অবকাঠামো নির্মাণ করা হলে কক্সবাজারের পরিবেশ ও জীববৈচিত্র্য ঝুঁকিতে পড়তে পারে।
সংবাদ সম্মেলনে কক্সবাজারের সৈকত, মহেশখালীর সংরক্ষিত বন ও সোনাদিয়ার প্যারাবন রক্ষায় বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে সুগন্ধা সৈকতের বালিয়াড়িতে চলমান সড়ক নির্মাণ বন্ধ, হাইকোর্টের সংশ্লিষ্ট রায় ও নির্দেশনা বাস্তবায়ন, অবৈধ স্থাপনা উচ্ছেদ, প্রকল্পের আগে পরিবেশগত প্রভাব মূল্যায়ন (EIA), সৈকতের ECA ও সংরক্ষিত এলাকার সীমানা ডিজিটালভাবে প্রকাশ এবং পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা।
এ ছাড়া মহেশখালীর সংরক্ষিত বনের মধ্যে সড়ক নির্মাণ না করা, বন্যপ্রাণীর চলাচলের পথ সংরক্ষণ, সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সমন্বয়ে পরিবেশ ব্যবস্থাপনা কমিটি গঠন এবং সোনাদিয়ার দখল করা প্যারাবন পুনরুদ্ধার ও ম্যানগ্রোভ পুনঃস্থাপনের সুপারিশ করা হয়।
সংবাদ সম্মেলনে বাপার সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদার, সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির, কোষাধ্যক্ষ মো. আমিনূর রসুলসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

📢 বিজ্ঞাপন In-Article Ad

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদপাকিস্তান-বাংলাদেশ বাণিজ্য বাড়াতে এ...
পরবর্তী সংবাদহজের কোটা বাড়ানো ও ৩০ লাখ রিয়াল ফের...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ