রাজধানীর গণপরিবহনে নতুন মাত্রা যোগ করা মেট্রোরেলের উত্তরা থেকে কমলাপুর সম্প্রসারিত অংশে আজ থেকে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয়েছে। বেলা ১১টায় উত্তরা ডিপো থেকে ছেড়ে যাওয়া ট্রেনটি প্রথমবার সফলভাবে কমলাপুর স্টেশনে পৌঁছায়।
ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, সিগন্যালিং ও সেফটি ট্রায়াল আগামী তিন মাস চলবে। বাণিজ্যিক চলাচল আগামী বছরের শুরুতেই চালুর পরিকল্পনা রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!