নিজস্ব প্রতিবেদক:বাসায় তল্লাশি চালিয়ে ১ বস্তা প্যাকেট লেভেল ও আধা বস্তা ফিল্টার লেভেল উদ্ধার
অবৈধ তামাকজাত পণ্য উৎপাদন ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে লালমনিরহাটে অভিযান চালিয়ে বিড়ির প্যাকেট ও ফিল্টারের বিপুল পরিমাণ লেভেল জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী গোপন সংবাদের ভিত্তিতে ভ্যাট ডিভিশন, রংপুর ও ভ্যাট ডিভিশন, লালমনিরহাটের যৌথ দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে লালমনিরহাটের হরিণছড়া ও খুনিয়াগাছ এলাকায় একটি বাসায় তল্লাশি চালিয়ে বিড়ির প্যাকেটের ১ বস্তা লেভেল এবং বিড়ির ফিল্টারের আধা বস্তা লেভেল জব্দ করা হয়।
ভ্যাট কমিশনারেট জানিয়েছে, জব্দ করা সামগ্রী নকল ব্র্যান্ডরোল ব্যবহার করে অবৈধভাবে বিড়ি উৎপাদনের কাজে ব্যবহারের জন্য সংরক্ষণ করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। একই সঙ্গে অবৈধ তামাকজাত পণ্য উৎপাদন, বিপণন ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর।
লালমনিরহাটে ভ্যাটের অভিযানে বিড়ির নকল লেভেল জব্দ
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!