রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
জাতীয়

বিমানবন্দরে ৩৬ ভরি স্বর্ণসহ ৩ জন আটক

বিমানবন্দরে ৩৬ ভরি স্বর্ণসহ ৩ জন আটক

নিজস্ব প্রতিবেদক: ৮ মোবাইল ও ৩ ল্যাপটপ উদ্ধার, চোরাচালানের অভিযোগে মামলা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৩৯৭.৭ গ্রাম বা ৩৬ ভরি স্বর্ণালংকার, ৮টি মোবাইল ফোন ও ৩টি ল্যাপটপসহ তিনজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে বিমানবন্দরের বহুতল কার-পার্কিংয়ের নিচতলায় সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় তাদের আটক করা হয়।
আটকরা হলেন—রাবিয়া বেগম (৪৮), আকাশ আহমেদ (৩৫) ও মো. জলিল (৪৬)।
এপিবিএন জানায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে দেহ তল্লাশি করে ২২ ক্যারেটের মোট ৩৯৭.৭ গ্রাম স্বর্ণালংকার, ৮টি মোবাইল ফোন ও ৩টি ল্যাপটপ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বর্ণালংকার, মোবাইল ফোন ও ল্যাপটপ বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে চোরাচালানের উদ্দেশ্যে বাংলাদেশে আনার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তাদের দীর্ঘদিন ধরে বিমানবন্দরে স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত থাকার তথ্যও পাওয়া গেছে বলে দাবি এপিবিএনের।
এ ঘটনায় বৃহস্পতিবার বিমানবন্দর থানায় নিয়মিত মামলা হয়েছে। বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫-ডি ধারায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এয়ারপোর্ট (১৩) এপিবিএনের পুলিশ সুপার (অপারেশন্স) মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, বিমানবন্দর এলাকায় অপরাধ দমন ও চোরাচালান প্রতিরোধে এপিবিএন সক্রিয়ভাবে কাজ করছে। মাদক ও স্বর্ণ চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

📢 বিজ্ঞাপন In-Article Ad

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদবৈরী আবহাওয়ায় এলএনজি স্থানান্তর ব্য...
পরবর্তী সংবাদসমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি: অস্তিত...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ