রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
জাতীয়

উপকূলজুড়ে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’—রামপাল বন্ধের দাবিও

উপকূলজুড়ে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’—রামপাল বন্ধের দাবিও

নিজস্ব প্রতিবেদক : বরিশাল ও মোংলা, ১৬ সেপ্টেম্বর ২০২৬: কৃষিতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো, উৎপাদন ব্যয় কমানো এবং আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানি থেকে সরে এসে নবায়নযোগ্য জ্বালানির প্রসারের দাবিতে উপকূলজুড়ে জোরালো হয়েছে নাগরিক ও সামাজিক সংগঠনগুলোর কর্মসূচি। একই দিনে বরিশাল ও মোংলায় সমাবেশ, মানববন্ধন ও পদযাত্রায় উঠে এসেছে ‘Renewables Now’—নবায়নযোগ্য জ্বালানি এখনই বাস্তবায়নের বার্তা।
বরিশাল টাউন হলের সামনে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), বাংলাদেশ কৃষক ফেডারেশনসহ ৩৫টি সংগঠনের উদ্যোগে সমাবেশ, মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বক্তারা কৃষিতে সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো, কৃষকের উৎপাদন ব্যয় কমানো এবং জনগণের অংশগ্রহণে বিকেন্দ্রীভূত জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার দাবি জানান।


অন্যদিকে, মোংলার কানাইনগরে পশুর নদীর তীরে অনুষ্ঠিত হয় ‘বাংলাদেশ কোস্টাল ট্রাভার্স’-এর তৃতীয় দিনের পদযাত্রা শেষে মানববন্ধন ও সংহতি সমাবেশ। সাতক্ষীরার শ্যামনগরের পাঁচ নদীর মোহনা থেকে ‘Renewables Now’ বার্তা নিয়ে পদযাত্রা শুরু করা মাসফিকুল হাসান টনিকে অভ্যর্থনা জানিয়ে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপারের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।
সমাবেশ থেকে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ, সৌরবিদ্যুতের সম্প্রসারণ এবং আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানি থেকে সরে এসে নবায়নযোগ্য জ্বালানিনির্ভর নীতি বাস্তবায়নের দাবি জানানো হয়।
ধরা ও ওয়াটারকিপার্স বাংলাদেশের নেতৃত্বে ৩৭টি নাগরিক ও সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে ‘Renewables Now’ প্রচারাভিযানের অংশ হিসেবে গত ১৪ সেপ্টেম্বর শ্যামনগরের পাঁচ নদীর মোহনা থেকে মাসফিকুল হাসান টনির ‘বাংলাদেশ কোস্টাল ট্রাভার্স’ শুরু হয়।
প্রায় ১৯ দিনের এ পদযাত্রা উপকূলীয় এলাকা ধরে শাহপরীর দ্বীপে গিয়ে শেষ করার পরিকল্পনা রয়েছে। পদযাত্রার মধ্য দিয়ে জলবায়ু ন্যায্যতা, জ্বালানি নিরাপত্তা ও উপকূলীয় মানুষের অধিকার নিয়ে জনসচেতনতা তৈরির পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির প্রসারের দাবি তুলে ধরা হচ্ছে।

📢 বিজ্ঞাপন In-Article Ad

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদডিজিটাল হচ্ছে টিসিবি, ভর্তুকির পণ্য...
পরবর্তী সংবাদরামপুরা স্টাফ কোয়ার্টার ত্রিমোহনী স...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ