বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস।
রোববার জাতীয় সংসদ ভবনে চীফ হুইপের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে চীফ হুইপ নূরুল ইসলাম মনি মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। একই সঙ্গে তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন তিনি।

সৌজন্য সাক্ষাতে দেশের সামগ্রিক পরিস্থিতি, জাতীয় বিভিন্ন বিষয় এবং পারস্পরিক সৌজন্য ও সহযোগিতা নিয়ে তাঁদের মধ্যে মতবিনিময় হয়। এ সময় দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, জাতীয় স্বার্থ ও জনগণের কল্যাণে পারস্পরিক সহযোগিতার গুরুত্ব নিয়েও আলোচনা করেন তাঁরা।
সংশ্লিষ্টরা জানান, বৈঠকটি ছিল অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ। দুই পক্ষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও সৌজন্য বজায় রাখার বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়।
সাক্ষাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এমপিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!