রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
ধর্ম

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসবের অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে কোনো জনগোষ্ঠীকে ‘সংখ্যালঘু’ হিসেবে পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। ধর্ম, বর্ণ বা সম্প্রদায়ের ভিত্তিতে নয়—নাগরিক পরিচয়েই দেশের প্রত্যেক মানুষ সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
শুক্রবার বিকেলে রাজধানীর পলাশী মোড়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে ‘কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব ১৪৩৩’ উপলক্ষে আয়োজিত ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সবার আগে বাংলাদেশ’—এই নীতিই রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি। ধর্মীয়, সামাজিক কিংবা নৃগোষ্ঠীগত পরিচয়ের আগে প্রত্যেকের পরিচয়—বাংলাদেশের নাগরিক।
তিনি বলেন, অতীতে সনাতন ধর্মাবলম্বীদের নির্দিষ্ট কোনো দলের ‘ভোট ব্যাংক’ হিসেবে দেখার যে রাজনৈতিক ধারণা ছিল, জনগণ তা প্রত্যাখ্যান করেছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও আচার পালনের অধিকার নিশ্চিত করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
সংবিধানের আলোকে ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, কোনো ধর্মের মানুষের প্রতি বৈষম্যের সুযোগ নেই। সব ধর্মের উপাসনালয় ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
‘সাম্প্রদায়িক সম্প্রীতি’ শব্দটির পরিবর্তে ‘ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি, সহাবস্থান ও শান্তি’ চর্চার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র দেবনাথ। পরে পলাশী মোড় থেকে শুরু হওয়া জন্মাষ্টমীর বর্ণাঢ্য মিছিলটি বাহাদুর পার্কে গিয়ে শেষ হয়।

📢 বিজ্ঞাপন In-Article Ad

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদমন্ত্রীর গাড়ি উল্টো পথে, মামলা
পরবর্তী সংবাদগ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে জ...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ