রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
জাতীয়

পোশাক খাতের সংকট সমাধানে রাষ্ট্রপতির সহযোগিতার আশ্বাস

পোশাক খাতের সংকট সমাধানে রাষ্ট্রপতির সহযোগিতার আশ্বাস

নিজস্ব প্রতিবেদক: তৈরি পোশাক খাতের চলমান সংকট ও চ্যালেঞ্জ সমাধানে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার দুপুরে বঙ্গভবনে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে পরিচালনা পর্ষদের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় তৈরি পোশাক খাতের সার্বিক পরিস্থিতি, উৎপাদন ব্যয়, জ্বালানি সংকট, রপ্তানি ও বিনিয়োগ পরিস্থিতি এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান নিয়ে আলোচনা হয়।

📢 বিজ্ঞাপন In-Article Ad

বিজিএমইএ নেতারা জানান, গ্যাস সংকটে অধিকাংশ কারখানা সক্ষমতার অর্ধেকেরও কম উৎপাদন করছে। একই সঙ্গে জ্বালানি মূল্য, ঋণের উচ্চ সুদহার ও মজুরি বৃদ্ধির কারণে গত তিন বছরে উৎপাদন ব্যয় প্রায় ৪০ শতাংশ বেড়েছে। উচ্চ ব্যয় ও অর্ডার সংকটে এ সময়ে প্রায় ৪০০টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে বলেও জানানো হয়।

সংকট মোকাবিলায় দ্রুত দুটি এফএসআরইউ স্থাপন, গ্যাস সরবরাহ বাড়ানো, জ্বালানি আমদানিতে শুল্ক-কর প্রত্যাহার, কারখানায় অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সংযোগ এবং সৌরবিদ্যুতে স্বল্প সুদের ঋণ দেওয়ার সুপারিশ করে বিজিএমইএ।

এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে, বে-টার্মিনাল ও মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরের কাজ দ্রুত শেষ করা, বিমানবন্দরে কার্গো সক্ষমতা বাড়ানো, ঋণের সুদহার কমানো এবং পোশাক খাতের জন্য বিশেষায়িত পোস্ট-শিপমেন্ট ফাইন্যান্সিং স্কিম চালুর প্রস্তাব দেওয়া হয়।

এলডিসি উত্তরণের পরও শুল্কমুক্ত বাজার সুবিধা ধরে রাখতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এবং অন্যান্য বাণিজ্য অংশীদারের সঙ্গে FTA, PTA ও EPA সম্পাদনে কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জানায় সংগঠনটি।

সাক্ষাৎকালে পোশাক শিল্পে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান এবং পোশাক শিল্পকে হরতালের আওতামুক্ত রাখতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকার কথাও স্মরণ করেন বিজিএমইএ নেতারা।

রাষ্ট্রপতি তৈরি পোশাক শিল্পকে জাতীয় অর্থনীতির অন্যতম প্রধান মেরুদণ্ড হিসেবে উল্লেখ করেন। সাময়িক প্রতিকূলতা কাটিয়ে বিশ্ববাজারে বাংলাদেশের পোশাক খাতের শীর্ষ অবস্থান ধরে রাখার ওপর গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় নীতিগত সহযোগিতার আশ্বাস দেন তিনি।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদশাহজালালে ৪০ ভরি স্বর্ণের চালান, পা...
পরবর্তী সংবাদবোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ল লিটার...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ