রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
জাতীয়

ছাদভিত্তিক সৌরবিদ্যুতে বিশেষ প্রণোদনা, ইউনিটপ্রতি মিলবে ১০ টাকা ৫০ পয়সা

ছাদভিত্তিক সৌরবিদ্যুতে বিশেষ প্রণোদনা, ইউনিটপ্রতি মিলবে ১০ টাকা ৫০ পয়সা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ছাদভিত্তিক সৌরবিদ্যুতের প্রসারে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার। ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করে জাতীয় গ্রিডে উদ্বৃত্ত বিদ্যুৎ সরবরাহ করলে প্রতি ইউনিটে সর্বোচ্চ ১০ টাকা ৫০ পয়সা পাবেন গ্রাহকরা।

এ লক্ষ্যে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন এ প্রণোদনা ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে কার্যকর হয়েছে।

📢 বিজ্ঞাপন In-Article Ad

বর্তমান বাজারদর এবং বিদ্যুৎ বিভাগের প্রাপ্ত বিভিন্ন দরপত্রের মূল্য বিবেচনায় ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনের ব্যয় প্রতি ইউনিট সর্বোচ্চ ৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে ২০ শতাংশ মুনাফা ও ১১ দশমিক ২৫ শতাংশ প্রিমিয়াম যোগ করে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা ৫০ পয়সা।

সরকারের এ পদক্ষেপ ছাদভিত্তিক সৌরবিদ্যুতের সম্প্রসারণ ও বিনিয়োগ বাড়ানোর চলমান উদ্যোগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সাম্প্রতিক সময়ে সরকার এ খাতে বড় পরিসরে উৎপাদন ও বেসরকারি বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনার কথাও জানিয়েছে।

নেট মিটারিং নির্দেশিকা-২০২৫ অনুযায়ী, যেসব গ্রাহক ২৮ ফেব্রুয়ারি ২০২৭-এর মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করে নিজস্ব ব্যবহারের পর উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করবেন, তারা পরবর্তী তিন বছর অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি ২০৩০ পর্যন্ত প্রতি ইউনিটে ১০ টাকা ৫০ পয়সা হারে মূল্য পাবেন।

নির্ধারিত ৮ টাকার চেয়ে কম খরচে কেউ এ ধরনের সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে পারলে সাশ্রয় হওয়া অর্থ তাঁর লভ্যাংশ হিসেবে বিবেচিত হবে।

তবে ২৮ ফেব্রুয়ারি ২০২৭-এর পরে স্থাপিত কোনো সিস্টেমের ক্ষেত্রে এই বিশেষ প্রণোদনা প্রযোজ্য হবে না।

প্রজ্ঞাপন অনুযায়ী, বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো গ্রাহকের তথ্য, জাতীয় গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের পরিমাণ এবং প্রণোদনাসহ বিদ্যুতের মূল্যসংক্রান্ত তথ্য সংরক্ষণ করবে। প্রণোদনার অর্থ গ্রাহকের ব্যাংক বা মোবাইল ব্যাংকিং হিসাবে পাঠানো হবে। নগদে কোনো অর্থ দেওয়া হবে না।

সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে ব্যবহৃত সোলার প্যানেল, ব্যাটারি, ইনভার্টার, মিটারসহ সংশ্লিষ্ট যন্ত্রপাতি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (BSTI) এবং টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (SREDA) নির্ধারিত কারিগরি মানদণ্ড অনুযায়ী হতে হবে।

এ বিষয়ে নীতিগত সহায়তা দেবে বিদ্যুৎ বিভাগের ওয়ান-স্টপ সার্ভিস সেন্টার। পাশাপাশি বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোর আওতাধীন জেলা ও উপজেলা পর্যায়ের কার্যালয় থেকেও প্রয়োজনীয় সহায়তা পাওয়া যাবে।

বাংলাদেশে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণকে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের অন্যতম গুরুত্বপূর্ণ খাত হিসেবে বিবেচনা করছে সরকার। ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের অংশ বাড়ানোর লক্ষ্যের অংশ হিসেবেও এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদদুর্গম সীমান্তে নজরদারিতে ড্রোন, বা...
পরবর্তী সংবাদসরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি বাজা...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ