রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
জাতীয়

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মন্তব্য করতে চাই না: ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মন্তব্য করতে চাই না: ভারতীয় হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে ভারত কোনো মন্তব্য করতে চায় না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, দেশের মানুষের জন্য কী ভালো, তা নির্বাচিত সরকারই সবচেয়ে ভালো বুঝবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকারমন্ত্রী ড. মঈন খানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

📢 বিজ্ঞাপন In-Article Ad

দীনেশ ত্রিবেদী বলেন, “আমি একজন রাষ্ট্রদূত। ইন্টারনাল পলিটিক্স নিয়ে আমরা কিছু বলতে চাই না। আমাদের বলা উচিতও না। দেশের মানুষ এবং দেশের নির্বাচিত সরকারই ভালো বুঝবে, তাদের মানুষের জন্য কী ভালো। ওটাই সত্যি কথা।”

বাংলাদেশ-ভারত সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, দুই দেশের মধ্যে ‘পিপল টু পিপল’ সম্পর্ক সবসময় বজায় রাখতে হবে। প্রতিবেশী হিসেবে দুই দেশের দায়িত্বও বেশি।

তিনি বলেন, “আমরা একটা ড্রিম শেয়ার করি, স্বপ্ন শেয়ার করি। বর্ডার শেয়ার করি। এজন্য আমাদের দায়িত্ব বেড়ে যায়। প্রতিবেশী হিসেবে আমাদের দায়িত্ব বেড়ে যায়। আর প্রতিবেশী হিসেবে আমি সবসময় বলি—‘উই আর ইকুয়াল’, নোবডি বিগ, নোবডি স্মল।”

দুই দেশের চ্যালেঞ্জ বিবেচনায় নিয়ে সামনে এগিয়ে যাওয়ার ওপরও গুরুত্ব দেন ভারতীয় হাইকমিশনার। তার মতে, অতীত ভুলে যাওয়া সম্ভব নয়, তবে অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেওয়া সম্ভব হবে না।

সাক্ষাতে দুই দেশের মধ্যে ফ্রি ট্রেড, ডিপেন্ডেন্সি ও ইন্টারডিপেন্ডেন্সি নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদযুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন চুক্তি হল...
পরবর্তী সংবাদদুর্গম সীমান্তে নজরদারিতে ড্রোন, বা...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ