রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
অর্থনীতি

সরকারের ছয় মাসে অর্থনীতিতে অগ্রগতি ১২ সূচকে, অবনতি ১৯টিতে

সরকারের ছয় মাসে অর্থনীতিতে অগ্রগতি ১২ সূচকে, অবনতি ১৯টিতে

নিজস্ব প্রতিবেদক:

বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম ছয় মাসে দেশের অর্থনীতিতে অগ্রগতি ও অবনতির মিশ্র চিত্র উঠে এসেছে। অর্থনীতির ৩১টি প্রধান সূচকের মধ্যে প্রবাসী আয় ও বৈদেশিক মুদ্রার রিজার্ভসহ ১২টি সূচকে অগ্রগতি হলেও মূল্যস্ফীতি, মাথাপিছু ঋণসহ ১৯টি গুরুত্বপূর্ণ সূচকে অবনতি হয়েছে।

📢 বিজ্ঞাপন In-Article Ad

সোমবার রাজধানীর একটি মিলনায়তনে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) আয়োজিত ‘সরকারের ছয় মাস: পারফরম্যান্স পর্যালোচনা’ শীর্ষক মিডিয়া ডায়ালগে এসব তথ্য তুলে ধরেন সংস্থাটির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

সিপিডির পর্যালোচনায় বলা হয়, দায়িত্ব নেওয়ার ১৮০ দিন পরও দেশের অর্থনীতি কাঙ্ক্ষিত গতিতে ঘুরে দাঁড়াতে পারেনি। প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে কমে ৩ শতাংশের নিচে নেমেছে। রাজস্ব আদায়ে বড় ঘাটতি তৈরি হয়েছে। একই সঙ্গে দীর্ঘদিনের গ্যাস ও বিদ্যুৎ সংকটে শিল্প খাতে নতুন বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে।

ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সময় জনগণের প্রধান প্রত্যাশা ছিল অর্থনীতি ঘুরে দাঁড়াবে এবং সুশাসন প্রতিষ্ঠিত হবে। কিন্তু ছয় মাসের মূল্যায়নে কোনো ক্ষেত্রেই আশাব্যঞ্জক অগ্রগতি দেখা যায়নি। বরং দুই ক্ষেত্রেই অস্বস্তি তৈরি হয়েছে।

তিনি বলেন, আগের সরকারের কাছ থেকে বর্তমান সরকার একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছে। টাকা সংকট, ব্যাংকিং খাতের দুরবস্থা, অনাদায়ী ঋণ, অর্থপাচার ও রাজস্ব ঘাটতির মতো বড় চ্যালেঞ্জ ছিল। তবে এসব সংকট মোকাবিলায় অর্থনীতিকে ঘুরে দাঁড় করানোর ক্ষেত্রে প্রত্যাশিত গতি দেখা যায়নি।

সুশাসনেও প্রশ্ন

সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রেও সরকারের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছে সিপিডি। ড. দেবপ্রিয় বলেন, দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি, সিন্ডিকেট ও ‘মব কালচার’ বন্ধের প্রতিশ্রুতি থাকলেও বাস্তব চিত্রে বড় পরিবর্তন দেখা যায়নি।

মেধার ভিত্তিতে নিয়োগের প্রতিশ্রুতি থাকলেও রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়ার সমালোচনা করেন তিনি। ‘জিরো টলারেন্স’ ঘোষণার পরও মব ভায়োলেন্স অব্যাহত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

নারী, শিশু ও সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনাগুলোর বিরুদ্ধে দৃশ্যমান কার্যকর প্রতিরোধের অভাব রয়েছে বলেও উল্লেখ করেন ড. দেবপ্রিয়। পাশাপাশি গুম ও মানবাধিকার রক্ষায় প্রণীত আইনের বিভিন্ন ত্রুটি ও স্বার্থের সংঘাতের বিষয়েও উদ্বেগ জানান তিনি।

সংকটের সমন্বিত তথ্য নেই

ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সরকার দায়িত্ব নেওয়ার সময় কী ধরনের সংকট পেয়েছিল, তার কোনো সুনির্দিষ্ট ও সমন্বিত দলিল তৈরি করা হয়নি। ফলে সরকারের পক্ষ থেকে বিভিন্ন সংকটের কথা বলা হলেও সেগুলোর পেছনে তথ্যভিত্তিক পরিসংখ্যানের ঘাটতি রয়েছে।

তবে সরকারের কয়েকটি উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন তিনি। এর মধ্যে এমপিদের গাড়ি ও প্লট না নেওয়ার সিদ্ধান্ত, রামিসা হত্যা মামলার দ্রুত বিচার, এআইভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা এবং বাজেটে করমুক্ত আয়ের সীমা বাড়ানোর বিষয়গুলোকে স্বস্তিদায়ক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন তিনি।

ড. দেবপ্রিয় বলেন, অর্থনীতিকে দ্রুত সচল করতে বিচ্ছিন্ন উদ্যোগ যথেষ্ট নয়। এর পরিবর্তে সমন্বিত ও কার্যকর সংস্কার কর্মসূচি গ্রহণ করে দ্রুত বাস্তবায়নের দিকে যেতে হবে।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদইপিআর নির্দেশিকা ২০২৬ জারি, প্লাস্ট...
পরবর্তী সংবাদফেনীর সোনাগাজীর মাদ্রাসা শিক্ষার্থী...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ