পুরান ঢাকার নয়াবাজারে ‘মেড ইন থাইল্যান্ড’ লেখা থাকলেও বাংলাদেশে তৈরি এমন ৪৪৪ রিম নকল ‘ডাবল এ’ ব্র্যান্ডের কাগজ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১০)-এর সহায়তায় দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এসব নকল কাগজ আটক করা হয়।
অভিযানে প্রথম প্রতিষ্ঠান থেকে ১৮৪ রিম এবং দ্বিতীয় প্রতিষ্ঠান থেকে ২৬০ রিম কাগজ জব্দ করা হয়। কাগজের প্যাকেটে ‘Double A’ ব্র্যান্ডের নাম ও ‘Made in Thailand’ লেখা থাকলেও অনুসন্ধানে জানা যায়, এসব কাগজ প্রকৃতপক্ষে বাংলাদেশে উৎপাদিত।

সিআইআইডি জানায়, দেশীয় কাগজে বিদেশি ব্র্যান্ড ও উৎপত্তি দেশের মিথ্যা পরিচয় ব্যবহার করে বাজারজাতের মাধ্যমে ক্রেতাদের প্রতারিত করা হচ্ছে। এতে বৈধ আমদানিকারক ও ব্যবসায়ীরাও আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।
এ ধরনের প্রতারণার সঙ্গে আরও প্রতিষ্ঠান জড়িত থাকতে পারে বলে ধারণা করছে সংস্থাটি। জড়িতদের শনাক্ত করতে সংশ্লিষ্ট কারখানা, গুদাম ও বিক্রয়কেন্দ্রে ধারাবাহিক অভিযান চালানো হবে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!