রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
আন্তর্জাতিক

বাংলাদেশ-কোরিয়া সহযোগিতা জোরদারে গুরুত্ব, মানবপাচার ও ভিসা জালিয়াতি রোধে যৌথ উদ্যোগের আলোচনা

বাংলাদেশ-কোরিয়া সহযোগিতা জোরদারে গুরুত্ব, মানবপাচার ও ভিসা জালিয়াতি রোধে যৌথ উদ্যোগের আলোচনা

মানবপাচার, ভিসা জালিয়াতি, অভিবাসী চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকিরের সঙ্গে কোরিয়ান ইমিগ্রেশন সার্ভিসের ইমিগ্রেশন পলিসি ব্যুরোর মহাপরিচালক পার্ক সাং উকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করে। 
সাক্ষাতে অপরাধ দমনে তথ্য বিনিময়, মানবপাচার প্রতিরোধে যৌথ গোয়েন্দা সেল গঠন এবং প্রযুক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ইন্টারপোলের ওয়ান্টেড ব্যক্তি ও সন্ত্রাসঝুঁকিতে থাকা ব্যক্তিদের তথ্য বিনিময়, ভিসা জালিয়াতি এবং জাল নথি ব্যবহার করে সংঘটিত অপরাধ দমনের বিষয়েও আলোচনা হয়।
এ সময় আইজিপি বলেন, বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে দীর্ঘ পাঁচ দশকের কূটনৈতিক সম্পর্ক রয়েছে। বাংলাদেশের সাইবার নিরাপত্তা ও অপরাধ তদন্তে সক্ষমতা বৃদ্ধিতে কোরিয়ার অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি।


বাংলাদেশে বসবাসরত কোরিয়ান নাগরিক, তাদের বিনিয়োগ ও শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সংঘবদ্ধ আন্তঃসীমান্ত অপরাধ, মানবপাচার ও সন্ত্রাস প্রতিরোধে বাংলাদেশ পুলিশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন আইজিপি।
সাক্ষাতে কোরিয়ান প্রতিনিধিদলের সদস্য, ঢাকাস্থ কোরিয়া দূতাবাসের প্রতিনিধি এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

📢 বিজ্ঞাপন In-Article Ad

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদপড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃ...
পরবর্তী সংবাদসংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন সা...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ