গোপন সংবাদের ভিত্তিতে কমিশনার, কাস্টমস হাউস, আইসিডি, চট্টগ্রাম এর নির্দেশনায় প্রিভেন্টিভ টিম দুটি পৃথক অভিযানে রপ্তানি চালানে ঘোষণা বহির্ভূত পণ্য এবং বন্ডেড ফেব্রিক্স অবৈধ অপসারণের তথ্য উদ্ঘাটন করেছে।
ঘটনা ১: Eagle Textiles
গত ১১ নভেম্বর ২০২৬ (বুধবার) দুপুর ১২টায় QNS Container Service Ltd. অফডকে রপ্তানিকারক Eagle Textiles (কাটগড়া বাজার, সাভার, ঢাকা-১৩৪০; BIN: ০০৬৬৪৭৭৭২-০৪০৩)-এর বিল অব এক্সপোর্ট নং সি-৭১২৮৩৬ (তারিখ: ০৯/১১/২০২৬) এর চালানটি শতভাগ কায়িক পরীক্ষা করা হয়।
ঘোষণায় ছিল ৪টি আইটেম (LADIES SHIRT, MENS SHIRT, LADIES TROUSER, LADIES DRESS), মোট ২৩৭ কার্টুন।
পরীক্ষায় পাওয়া যায় Knit ও Denim দিয়ে তৈরি ১৪ ধরনের ১,৭৩,৩৪৯ পিস স্টক লট গার্মেন্টস, ২৩৭ বস্তায়, যা রপ্তানি ঘোষণা বহির্ভূত।
বিকেএমইএ প্রদত্ত UD নং ২৬/২৬৪২/১ (তারিখ: ১৬/০৮/২০২৬)-এ উল্লিখিত ফেব্রিক্স কম্পোজিশন (৯৫% POLYSTAR, ৫% SPANDEX WOVEN PRINT) পাওয়া পণ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।
বন্ড সুবিধায় আমদানিকৃত ফেব্রিক্স অবৈধভাবে অপসারণের ফলে জড়িত রাজস্বের পরিমাণ আনুমানিক ৮০ লক্ষ টাকার অধিক।
স্থানীয়ভাবে সংগৃহীত তৈরি পোশাকের বিপরীতে ৭.৫% হারে পরিহারকৃত মূসকের পরিমাণ প্রায় ৯ লক্ষ টাকা।
ঘটনা ২: REAZ KNITWEAR LIMITED
গত ২৮ অক্টোবর ২০২৬ (বুধবার) বিকাল ৩টায় শফি মোটরস লিমিটেড অফডকে রপ্তানিকারক REAZ KNITWEAR LIMITED (BIN: ০০১০৫৪৮০৭-০১০৩)-এর বিল অব এক্সপোর্ট নং সি-৬৪৯০৪৬ (তারিখ: ২৭/১০/২০২৬) এর চালানটি শতভাগ কায়িক পরীক্ষা করা হয়।
ঘোষণায় ছিল ১টি আইটেম (MENS POLO SHIRT), ৬৮৭ কার্টুন।
পরীক্ষায় Knit ও Denim ফেব্রিক্সে তৈরি ৫০ ধরনের গার্মেন্টস পাওয়া যায়, যা রপ্তানি ঘোষণা বহির্ভূত।
বিজিএমইএ প্রদত্ত UD নং ২৬/২৫১২/১৮ (তারিখ: ০২/০৭/২০২৬)-এ বর্ণিত ৯৬% POLYSTAR, ৪% SPANDEX ফেব্রিক্সের ৬৫,০৫০ পিস পণ্য কায়িক পরীক্ষায় পাওয়া যায়নি। বন্ড সুবিধায় আমদানিকৃত ফেব্রিক্স অবৈধভাবে অপসারণের সাথে জড়িত রাজস্বের পরিমাণ আনুমানিক ৭০ লক্ষ টাকার অধিক।
উভয় ক্ষেত্রেই চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত ও মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে। রাজস্ব সুরক্ষা ও বন্ড সুবিধার অপব্যবহার রোধে কাস্টমস হাউস, আইসিডি, চট্টগ্রামের এ ধরনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!