রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
অর্থনীতি

পেট্রোল পাম্পে পরিমাপ জালিয়াতি, কঠোর অবস্থানে বিএসটিআই তিনটি ফিলিং স্টেশনের চারটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ 

পেট্রোল পাম্পে পরিমাপ জালিয়াতি, কঠোর অবস্থানে বিএসটিআই তিনটি ফিলিং স্টেশনের চারটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ 

পেট্রোল পাম্পে গ্রাহকদের সঙ্গে জ্বালানি তেল পরিমাপে প্রতারণা ও জালিয়াতি রোধে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এরই ধারাবাহিকতায় বুধবার (১১ নভেম্বর ২০২৬) ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিএসটিআই। অভিযানে তিনটি ফিলিং স্টেশনের মোট ১১টি ডিসপেন্সিং ইউনিট যাচাই করে চারটি ইউনিটে নির্ধারিত পরিমাণের চেয়ে কম জ্বালানি তেল সরবরাহের প্রমাণ পাওয়া যায়।

অভিযানে মালিবাগ অটো সার্ভিস, চৌধুরীপাড়া, ডিআইটি রোড, হাজীপাড়ায় তিনটি ডিসপেন্সিং ইউনিট যাচাই করে একটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ১২০ মিলিলিটার জ্বালানি তেল কম পাওয়া যায়।

📢 বিজ্ঞাপন In-Article Ad

অন্যদিকে, এ হাই এন্ড কোং, টিকাটুলি, ঢাকায় তিনটি ডিসপেন্সিং ইউনিট যাচাই করে একটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৭০ মিলিলিটার জ্বালানি তেল কম পাওয়া যায়।

এ ছাড়া কিকো পেট্রোলিয়াম এন্ড এলপিজি ফিলিং স্টেশন, খিলগাঁও, ঢাকায় পাঁচটি ডিসপেন্সিং ইউনিট যাচাই করে দুটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে যথাক্রমে প্রতি ১০ লিটারে ৪০ মিলিলিটার ও ১৩০ মিলিলিটার জ্বালানি তেল কম পাওয়া যায়।

বিএসটিআই প্রধান কার্যালয়, ঢাকার উপপরিচালক (মেট্রোলজি) জনাব মোঃ লুৎফর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অংশগ্রহণ করেন সহকারী পরিচালক (মেট্রোলজি) জনাব মোহাম্মদ লিয়াকত হোসেন এবং পরীক্ষক (রসায়ন, মেট্রোলজি) জনাব মিলন হোসেন।

জ্বালানি তেল পরিমাপে কারচুপি ও ভোক্তাস্বার্থবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে বিএসটিআইয়ের এ ধরনের নজরদারি ও সার্ভিল্যান্স কার্যক্রম অব্যাহত থাকবে। ভোক্তাদের সঠিক পরিমাপে জ্বালানি তেল প্রাপ্তি নিশ্চিত করতে বিএসটিআই নিয়মিতভাবে ফিলিং স্টেশনগুলোতে পরিমাপযন্ত্র যাচাই ও তদারকি করছে।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদসার্টিফিকেট নয়, বিবেক ও মনুষ্যত্বের...
পরবর্তী সংবাদআসিফ মাহমুদকে নিয়ে দুদকের সংবাদ সম্...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ