রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
অর্থনীতি

পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ৮০ শতাংশই ট্রাউজার, সোয়েটার ও টি-শার্টে

পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ৮০ শতাংশই ট্রাউজার, সোয়েটার ও টি-শার্টে

নিজস্ব প্রতিবেদক:২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ৬ দশমিক ১০ শতাংশ বেড়ে ১০ দশমিক ৫৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে। তবে এই প্রবৃদ্ধির প্রায় ৮০ শতাংশ এসেছে মাত্র তিনটি পণ্য—ট্রাউজার, সোয়েটার ও টি-শার্ট থেকে। অন্যদিকে, উচ্চমূল্যের পোশাকপণ্যের রপ্তানিতে প্রবৃদ্ধি ছিল মাত্র ১ দশমিক ৪২ শতাংশ, কমেছে কয়েকটি গুরুত্বপূর্ণ পণ্যের রপ্তানিও।

বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) সংকলিত রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, গত অর্থবছরের একই সময়ে পোশাক রপ্তানি ছিল ৯ দশমিক ৯৭ বিলিয়ন ডলার। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে রপ্তানি বেড়েছে প্রায় ৬০৮ মিলিয়ন ডলার।

📢 বিজ্ঞাপন In-Article Ad

এ সময়ে মৌলিক পোশাকপণ্যের রপ্তানি ৭ দশমিক ৪৫ শতাংশ বেড়ে ৮ দশমিক ২৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। মোট পোশাক রপ্তানিতে এ শ্রেণির পণ্যের অংশ ৭৭ দশমিক ০৮ শতাংশ থেকে বেড়ে ৭৮ দশমিক ০৬ শতাংশ হয়েছে। মোট রপ্তানি প্রবৃদ্ধির প্রায় ৯৪ শতাংশই এসেছে এই খাত থেকে।

পণ্যভিত্তিক হিসাবে, ট্রাউজার রপ্তানি বেড়েছে ২০১ মিলিয়ন ডলার। সোয়েটার ও কার্ডিগানে বেড়েছে ১৭৮ মিলিয়ন ডলার এবং টি-শার্ট ও ভেস্টে ১০৪ মিলিয়ন ডলার। এই তিন পণ্যের সম্মিলিত অবদান মোট রপ্তানি বৃদ্ধির প্রায় ৮০ শতাংশ। শিশুদের পোশাকে সর্বোচ্চ ১০ দশমিক ১৯ শতাংশ প্রবৃদ্ধি হলেও এ খাতে রপ্তানির পরিমাণ ছিল ৩০০ মিলিয়ন ডলার।

অন্যদিকে, শার্ট ও ব্লাউজের মতো আধা-মৌলিক পোশাকপণ্যের রপ্তানি বেড়েছে মাত্র ১ দশমিক ৭৭ শতাংশ। এ খাতে রপ্তানি হয়েছে ৮৪২ মিলিয়ন ডলার। মোট পোশাক রপ্তানিতে এ শ্রেণির অংশ ৮ দশমিক ৩০ শতাংশ থেকে কমে ৭ দশমিক ৯৬ শতাংশে নেমেছে।

উচ্চমূল্য সংযোজনকারী পোশাকপণ্যের চিত্র আরও উদ্বেগজনক। এ শ্রেণিতে রপ্তানি বেড়েছে মাত্র ১ দশমিক ৪২ শতাংশ, মোট রপ্তানি দাঁড়িয়েছে ১ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে। আগের বছরের তুলনায় বেড়েছে মাত্র ২১ মিলিয়ন ডলার। আউটারওয়্যার ও টেকনিক্যাল পোশাকে রপ্তানি বাড়লেও ড্রেসের রপ্তানি কমেছে ১০ দশমিক ৬৬ শতাংশ, স্পোর্টসওয়্যার ও অ্যাকটিভওয়্যারে ১১ দশমিক ২৪ শতাংশ এবং স্যুট ও এনসেম্বলে ১৪ দশমিক ৪৮ শতাংশ।

ফলে মোট পোশাক রপ্তানিতে উচ্চমূল্যের পণ্যের অংশ ১৪ দশমিক ৬৩ শতাংশ থেকে কমে ১৩ দশমিক ৯৮ শতাংশ হয়েছে।

সংশ্লিষ্ট তথ্যের বিশ্লেষণে দেখা যাচ্ছে, বাংলাদেশের পোশাক রপ্তানি বাড়লেও প্রবৃদ্ধি এখনো মূলত প্রচলিত ও মৌলিক পণ্যের ওপর নির্ভরশীল। উচ্চমূল্যের পোশাকের রপ্তানি বাড়াতে না পারলে পণ্যের বৈচিত্র্য ও মূল্য সংযোজন বৃদ্ধির সম্ভাবনা বাধাগ্রস্ত হতে পারে।

সূত্র: রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি); সংকলন—বাংলাদেশ অ্যাপারেল ভয়েস (বিএভি)।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমা...
পরবর্তী সংবাদজাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ