রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
তথ্যপ্রযুক্তি

এআই মডেলগুলোতে বাংলা ভাষার উপস্থিতি বৃদ্ধি করতে হবে : ঢাবি উপাচার্য

এআই মডেলগুলোতে বাংলা ভাষার উপস্থিতি বৃদ্ধি করতে হবে : ঢাবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এআই মডেলগুলোতে বাংলা ভাষার সেবা ও উপস্থিতি বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে বলেছেন, বাংলাদেশের মতো বদ্বীপীয় অঞ্চলে ঘূর্ণিঝড় ও মাদকের চ্যালেঞ্জ মোকাবিলায় বৈশ্বিক এআই মডেলগুলোতে আমাদের সমস্যাগুলো যথাযথভাবে স্থান পাওয়া দরকার। গতকাল ১০ অক্টোবর ২০২৬ শনিবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আইইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ আয়োজিত  COMPAS ২০২৬- এর সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

সমাপনী অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান এবং  COMPAS ২০২৬-এর জেনারেল চেয়ার অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক স্বাগত বক্তব্য দেন। আইইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ার অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান ধন্যবাদ জ্ঞাপন করেন।

📢 বিজ্ঞাপন In-Article Ad

‎উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, আমরা এমন এক সময়ে বাস করছি-যখন কম্পিউটিং প্রযুক্তি প্রতিটি ক্ষেত্রকে আমূল বদলে দিচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অত্যন্ত দ্রুতগতিতে সেই পরিবর্তনের নেতৃত্ব দিচ্ছে। এআই মাত্র কয়েক বছরের মধ্যেই গবেষণাগারের গণ্ডি পেরিয়ে আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। বিশাল আকারের ল্যাঙ্গুয়েজ মডেলগুলো এখন খসড়া তৈরি, অনুবাদ এবং কোড লেখার কাজ করছে। এআই সিস্টেমগুলো মেডিকেল ইমেজ বিশ্লেষণ করছে, ফসলের পূর্বাভাস দিচ্ছে এবং কৃষকদের ফসল তোলার পরিকল্পনায় সহায়তা করছে। বিজ্ঞানের ক্ষেত্রেও এআই প্রোটিনের গঠন নির্ণয়, নতুন উপাদান আবিষ্কার এবং গবেষণার সময়কাল কমিয়ে আনার মতো গুরুত্বপূর্ণ কাজ করছে। এছাড়া আমাদের কারখানা, বিদ্যুৎ গ্রিড এবং ঘরবাড়ির নেটওয়ার্কিং এআই-এর মাধ্যমে পরিচালিত হচ্ছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এটি কোনো দূরবর্তী বা কাল্পনিক ঘটনা নয়। আমরা ১৭-১৮ কোটি মানুষের জাতি; কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আমাদের জন্য যেমন এক বিশাল সুযোগ বয়ে এনেছে, তেমনি এর সঙ্গে জড়িয়ে আছে বাস্তব ঝুঁকিও। তাই এআই যদি কেবল অন্য কোনো দেশে বা পরিবেশে তৈরি হয়, তবে তা মূলত সেই পরিবেশের প্রয়োজনেই গড়ে উঠবে—যেখানে প্রশিক্ষণ বা ডেটা হিসেবে ব্যবহৃত হবে অন্য ভাষা, অন্য হাসপাতাল, অন্য কৃষি-খামার ও অন্য নদ-নদীর তথ্য। অথচ বাংলা ভাষায় কথা বলেন ২৩ কোটিরও বেশি মানুষ; তা সত্ত্বেও বর্তমানের এআই ব্যবস্থাগুলোতে বাংলা ভাষার সেবা বা উপস্থিতি এখনো সীমিত। এ বিষয়ে কাজ করার জন্য তিনি গবেষকদের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, তৃতীয় আন্তর্জাতিক কম্পিউটিং, অ্যাপ্লিকেশনস অ্যান্ড সিস্টেমস সম্মেলনে ৩টি গ্রুপকে সেরা গবেষণা অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদতুরস্ক সফর শেষে মাননীয় বিরোধীদলীয় ন...
পরবর্তী সংবাদজাতির বৃহত্তর স্বার্থে ন্যাশনাল পোর...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ