রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
অর্থনীতি

ঢাকা চেম্বার এবং ইআরএফ ইন্সটিটিউট-এর মধ্যকার সমঝোতা স্মারক স্বাক্ষর

ঢাকা চেম্বার এবং ইআরএফ ইন্সটিটিউট-এর মধ্যকার সমঝোতা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক :দ্বি-পাক্ষিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি যৌথভাবে গবেষণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে দেশের ঐতিহ্যবাহী বাণিজ্য সংগঠন, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের প্রতিনিধিত্বকারী সংগঠন দি ইকোনোমিক রিপোটার্স ফোরাম (ইআরএফ) ইন্সটিটিউট-এর মধ্যকার সমঝোতা স্মারক অদ্য ০৭ অক্টোবর, ২০২৬ তারিখে মতিঝিলস্থ ঢাকা চেম্বার অডিটোরিয়ামে স্বাক্ষরিত হয়। 

ঢাকা চেম্বার সভাপতি তাসকীন আহমেদ এবং ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। 

📢 বিজ্ঞাপন In-Article Ad

অনুষ্ঠানে ডিসিসিআই’র ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী বলেন, স্থানীয় ও বৈশ্বিক পরিবর্তনশীল অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় দেশীয় উদ্যোক্তাদের পাশাপাশি সরকারের নীতি নির্ধারকদের কার্যকর উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে গণমাধ্যমের অর্থনৈতিক বিষয়ক সংবাদসমূহ খুবই কার্যকর ভূমিকা পালন করে থাকে। ডিসিসিআই এবং ইআরএফ’র যৌথ উদ্যোগ আয়োজিতব্য প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার, গবেষণা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে অর্থনৈতিক খাতের সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।  

ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালা বলেন, দেশের বাণিজ্য সংগঠনগুলোর মধ্যে ঢাকা চেম্বারই প্রথম, যার সাথে ইআরএফ এ ধরনের সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। তিনি উল্লেখ করেন, গবেষণা কার্যক্রম পরিচালনায় ঢাকা চেম্বারের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সুনাম রয়েছে এবং এ সমঝোতা স্মারকে আওতায় দেশের সামগ্রিক অর্থনীতি বিশেষকরে বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে যৌথভাবে গবেষণা কর্মসূচী পরিচালনার সুযোগ তৈরি হবে, যা সরকারের নীতিমালা প্রণয়ন, প্রয়োজনীয় সংষ্কার এবং বেসরকারিখাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।     

ঢাকা চেম্বার মহাসচিব ড. এ কে এম আসাদুজ্জামান পাটোয়ারী, ইআরএফ জেনারেল সেক্রেটারি আবুল কাসেম সহ ইআরএফ’র এক্সিকিউটি কমিটির সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদ"ক্যান্সার চিকিৎসাসেবা সম্প্রসারণে ...
পরবর্তী সংবাদইতালি পাঠানোর প্রলোভনে টাকা নিয়ে লি...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ