রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
অর্থনীতি

কক্সবাজারে ৭-স্টার আতিথেয়তার নতুন দিগন্ত, ২০৩০-এর লক্ষ্য ‘ছুটি বে’

কক্সবাজারে ৭-স্টার আতিথেয়তার নতুন দিগন্ত, ২০৩০-এর লক্ষ্য ‘ছুটি বে’

নিজস্ব প্রতিবেদক:দেশের পর্যটন রাজধানী কক্সবাজারে আন্তর্জাতিক মানের ৭-স্টার হোটেল নির্মাণে দ্রুত এগোচ্ছে ‘ছুটি বে’। বিলাসবহুল আবাসন, আন্তর্জাতিক মানের আতিথেয়তা ও আধুনিক লাইফস্টাইল সুবিধার সমন্বয়ে নির্মাণাধীন এ প্রকল্পটি ২০৩০ সালের মধ্যে পূর্ণাঙ্গ কার্যক্রমে যাওয়ার লক্ষ্য নিয়েছে ছুটি গ্রুপ। প্রকল্পটি বাস্তবায়নে পরিচালনা পর্ষদে যুক্ত হয়েছেন স্বনামধন্য শিল্প উদ্যোক্তা ও ডিবিসি নিউজের পরিচালক সালাউদ্দিন চৌধুরী।
ছুটি গ্রুপের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের পর্যটন শিল্পের বিকাশে নানা প্রতিকূলতার মধ্যেও তারা কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজারে বিশ্বমানের এ হোটেল নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। নির্মাণের প্রতিটি ধাপে সর্বোচ্চ মান ও পারফেকশন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
‘ছুটি বে’র পরিচালনা পর্ষদে যোগ দিয়ে সালাউদ্দিন চৌধুরী আশা প্রকাশ করেন, প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে দেশি-বিদেশি অতিথিদের আন্তর্জাতিক মানসম্পন্ন বিনোদন, আতিথেয়তা ও সেবা নিশ্চিত করা সম্ভব হবে। একই সঙ্গে দেশের পর্যটন শিল্পের বিকাশে কাজ করার সুযোগ তৈরি হবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি বলেন, কক্সবাজারের মতো গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রে আন্তর্জাতিক মানের একটি হোটেল শুধু পর্যটকদের উন্নত সেবা দেওয়ার ক্ষেত্রেই ভূমিকা রাখবে না, বরং দেশের পর্যটন অবকাঠামোকে আরও সমৃদ্ধ করার সুযোগ তৈরি করবে।
এদিকে, গত রোববার সন্ধ্যায় রাজধানীর বনানীতে অবস্থিত ছুটি হাউসে এক অনাড়ম্বর অনুষ্ঠানে ‘ছুটি বে’র সঙ্গে সালাউদ্দিন চৌধুরীর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছুটি বে’র চেয়ারম্যান মো. মিজানুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ তারিক মাহমুদ, পরিচালক ফয়সাল আল আসাদুজ্জামান এবং বিশিষ্ট নারী উদ্যোক্তা মাকসুদা চৌধুরী।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, ২০৩০ সালের মধ্যে ‘ছুটি বে’র কার্যক্রম শুরু হলে কক্সবাজারের পর্যটন খাতে আন্তর্জাতিক মানের আবাসন, বিনোদন ও লাইফস্টাইল সুবিধার পরিধি আরও বাড়বে। এর মাধ্যমে দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার পাশাপাশি বাংলাদেশের পর্যটন শিল্পে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগও তৈরি হতে পারে।

📢 বিজ্ঞাপন In-Article Ad

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদএলডিসি উত্তরণ হতে হবে মসৃণ, টেকসই ও...
পরবর্তী সংবাদভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে পণ...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ