দেশের বাজারে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাজুস। সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমেছে। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম—
২২ ক্যারেট: ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা
২১ ক্যারেট: ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা
১৮ ক্যারেট: ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা
সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা
পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন ও ধরন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে।
বাজুস জানিয়েছে, স্বর্ণ ও রৌপ্য অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। নির্ধারিত ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আগের নিয়ম বহাল থাকবে।
এর আগে সর্বশেষ ৩ সেপ্টেম্বর সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১১২ বার সোনার দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৫৬ দফা দাম বাড়ানো, ৫৫ দফা কমানো এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল।
রুপার দাম অপরিবর্তিত
সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ভ্যাটসহ প্রতি ভরি রুপার দাম—
২২ ক্যারেট: ৫ হাজার ১৩২ টাকা
২১ ক্যারেট: ৪ হাজার ৯৫৭ টাকা
১৮ ক্যারেট: ৪ হাজার ২৫৭ টাকা
সনাতন পদ্ধতি: ৩ হাজার ২০৮ টাকা
চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম ৬৮ দফা সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩৫ দফা দাম বাড়ানো এবং ৩৩ দফা কমানো হয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!