রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
দেশজুড়ে

নোংরা পরিবেশে মিষ্টি তৈরি, নামী দোকানে সরবরাহ—মিরপুরে ৫০ হাজার টাকা জরিমানা

নোংরা পরিবেশে মিষ্টি তৈরি, নামী দোকানে সরবরাহ—মিরপুরে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:
নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সুইট মিট, রসগোল্লা, সন্দেশসহ বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি করে নামী-দামি মিষ্টির দোকানে সরবরাহের অভিযোগে রাজধানীর মিরপুরে একটি নামবিহীন প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকা মহানগরীর মিরপুরের ই-১, ইস্টার্ন হাউজিং এলাকায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

📢 বিজ্ঞাপন In-Article Ad

বিএসটিআই জানায়, প্রতিষ্ঠানটি কোনো মান সনদ লাইসেন্স ছাড়াই বিভিন্ন ধরনের মিষ্টি উৎপাদন, বিক্রি ও বাজারজাত করে আসছিল। অভিযানে প্রতিষ্ঠানটির ভেতরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদনের চিত্র পাওয়া যায়।

অভিযানে আরও জানা যায়, ওই প্রতিষ্ঠানে উৎপাদিত মিষ্টি বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার, নেভি মুসলিম সুইটস, রসের হাড়ি এবং কালশীর মোড় এলাকার বিভিন্ন মিষ্টির দোকানে সরবরাহ করা হতো।

বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলামের নেতৃত্বে এবং এপিবিএন-১১-এর সহযোগিতায় পরিচালিত মোবাইল কোর্টে প্রতিষ্ঠানটির অপরাধ আমলে নিয়ে বিএসটিআই আইন, ২০১৮-এর ৩১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়।

একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে দ্রুত মানোন্নয়ন, বিএসটিআইয়ের মান সনদ ও পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ এবং কেবল অনুমোদিত পণ্য বাজারজাতের নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযানে বিএসটিআইয়ের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার (সিএম) নুর জাহান এবং পরীক্ষক (মেট্রোলজি) শিখন সাহা।

বিএসটিআই জানিয়েছে, ভোক্তাদের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। লাইসেন্সবিহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদউপজেলা পর্যায়ে তরুণ উদ্যোক্তাদের জন...
পরবর্তী সংবাদমন্ত্রীর গাড়ি উল্টো পথে, মামলা
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ