রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
দেশজুড়ে

আশুলিয়ায় পৃথক অভিযানে ১২২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

আশুলিয়ায় পৃথক অভিযানে ১২২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

সাভার প্রতিনিধি: ঢাকার আশুলিয়ায় মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার চারজনই পেশাদার মাদক কারবারি।

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা ও রাতে আশুলিয়ার মিরে চাঁনগাঁও এবং সরকার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম পিপিএম।

📢 বিজ্ঞাপন In-Article Ad

গ্রেপ্তাররা হলেন—গাজীপুরের কালিয়াকৈর থানার সফিপুর এলাকার নাজিমুদ্দিনের ছেলে মো. রুবেল (৪০), নাটোরের নলডাঙ্গা থানার মধ্যনগর এলাকার আসমান প্রদানের ছেলে মো. শামিম মিয়া (৩৩), রংপুরের মিঠাপুকুর থানার বলদীপুকুর এলাকার নুরুন্নবী মিয়ার ছেলে মো. রাসেল (৩৩) এবং গোপালগঞ্জ সদর থানার বিন্নাবাড়ি এলাকার মৃত সিদ্দিক শেখের ছেলে মো. পারভেজ (২৮)।

পুলিশ জানায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের তত্ত্বাবধান ও নির্দেশনায় আশুলিয়া থানা এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যা ৬টার দিকে মিরে চাঁনগাঁও এলাকার মোল্লাবাড়ি রোডে তাইসীরুল কুরআন ক্যাডেট মাদ্রাসার সামনে অভিযান চালানো হয়।

আশুলিয়া থানার এসআই আব্দুল হাইয়ের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে রুবেল ও শামিম মিয়াকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এর কয়েক ঘণ্টা পর রাত সাড়ে ৯টার দিকে সরকার মার্কেট বাসস্ট্যান্ড এলাকায় আরেকটি অভিযান চালায় পুলিশ। এসআই রাশেদুদ জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে রাসেল ও পারভেজকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে আরও ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশের হিসাব অনুযায়ী, দুই অভিযানে মোট ১২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসব ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৩৬ হাজার ৬০০ টাকা।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার চারজন আশুলিয়ার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশুলিয়া থানায় পৃথক মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম পিপিএম বলেন, মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলের পাশাপাশি সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের অভিযান আরও জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, অপরাধীদের বিষয়ে সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি করা সম্ভব। মাদক, সন্ত্রাসসহ সব ধরনের অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদসরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি বাজা...
পরবর্তী সংবাদবন্যাকবলিত নেপালে ফিল্ড হাসপাতালে জ...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ