রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
শিক্ষা

শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদারের বার্তা

শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদারের বার্তা

নিজস্ব প্রতিবেদক: 
শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সহযোগিতা দুই দেশের অংশীদারিত্ব, কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনাকে আরও সুদৃঢ় করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন।
বৃহস্পতিবার সকালে চীনের গুয়াংডংয়ে ‘কারিগরি শিক্ষা সেতুবন্ধন ও চীন-বাংলাদেশ অর্থনৈতিক-বাণিজ্য মেধা উন্নয়ন’ শীর্ষক সিম্পোজিয়ামে তিনি এ কথা বলেন। কারিগরি শিক্ষা, প্রযুক্তিগত প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং শিল্প-শিক্ষার সমন্বয়ে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে এ সিম্পোজিয়ামের আয়োজন করা হয়।
মাহ্দী আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের প্রত্যাশা পূরণ ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকার শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। তাত্ত্বিক শিক্ষার সঙ্গে কর্মক্ষেত্রের বাস্তব চাহিদার সমন্বয় ঘটাতে সবার জন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে বৈশ্বিক বাণিজ্য ও আন্তর্জাতিক কর্মক্ষেত্রে বাংলাদেশের তরুণদের এগিয়ে নিতে চীনা ভাষাসহ তৃতীয় ভাষা শিক্ষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, শিক্ষক সহযোগিতা, শিক্ষার্থী বিনিময় ও বৃত্তি, পাঠ্যক্রম উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব বাড়ানোর মাধ্যমে বাংলাদেশ-চীন শিক্ষা সংযোগ আরও শক্তিশালী করা সম্ভব। এতে দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং দুই দেশের মধ্যে টেকসই অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে উঠবে।
উপদেষ্টা বলেন, বাংলাদেশ-চীনের ক্রমবর্ধমান বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে টেকসই করতে আন্তর্জাতিক বাণিজ্য, ক্রস-বর্ডার ই-কমার্স, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ফিন্যান্সিয়াল টেকনোলজি ও আধুনিক লজিস্টিকসে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা জরুরি। চীনের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশ এমন দক্ষ প্রজন্ম তৈরি করতে চায়, যারা দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও শিল্প খাতে নেতৃত্ব দিতে পারবে।
এ লক্ষ্যে শিক্ষক ও গবেষকদের মধ্যে ফ্যাকাল্টি এক্সচেঞ্জ ও যৌথ গবেষণা বাড়ানো, চীনের শীর্ষ বিশ্ববিদ্যালয় ও কারিগরি প্রতিষ্ঠানে বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি ও উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং আন্তর্জাতিক মানের কারিগরি পাঠ্যক্রম ও যৌথ সার্টিফিকেশনের পরিকল্পনার কথাও জানান তিনি।
চীনা শিল্পপ্রতিষ্ঠানের বাস্তব চাহিদাকে বাংলাদেশের কারিগরি শিক্ষার পাঠ্যক্রমে যুক্ত করে দুই দেশের মধ্যে আধুনিক কর্মসংস্থান নেটওয়ার্ক গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন মাহ্দী আমিন। এর মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করেই ইন্টার্নশিপ, দক্ষতা উন্নয়ন ও দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাবে বলে জানান তিনি।
বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, স্মার্ট ম্যানুফ্যাকচারিং ও উদীয়মান প্রযুক্তির আধুনিক ল্যাব এবং প্রশিক্ষণ কর্মশালা স্থাপনে চীনের শিল্প ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ মুখপাত্র।
তিনি বলেন, শিক্ষার্থীদের গৎবাঁধা পেশার মধ্যে সীমাবদ্ধ না রেখে যার যে বিষয়ে আগ্রহ, তাকে সেই ক্ষেত্রে দক্ষ করে তোলাই সরকারের লক্ষ্য। আর্থিক প্রতিবন্ধকতার কারণে কোনো তরুণ যাতে দক্ষতা অর্জনের সুযোগ থেকে বঞ্চিত না হয়, সে জন্য যৌথ উদ্যোগে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার পরিকল্পনাও রয়েছে।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন, শিক্ষা, প্রযুক্তি ও কারিগরি প্রশিক্ষণে চীনের অর্জন থেকে শিক্ষা নিতে বাংলাদেশের গভীর আগ্রহ রয়েছে। দেশের বিশাল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ ও উৎপাদনশীল জনশক্তিতে রূপান্তরে আধুনিক কারিগরি শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি বাংলাদেশি ও চীনা প্রতিষ্ঠানের মধ্যে প্রযুক্তিগত শিক্ষা, দক্ষতা প্রশিক্ষণ, পাঠ্যক্রম উন্নয়ন, প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব ও কর্মসংস্থানভিত্তিক শিক্ষায় সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।
সিম্পোজিয়ামে বাংলাদেশের প্রতিনিধি দলে আরও ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া। চীনের বিভিন্ন শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক-গবেষক, শিক্ষার্থী ও শিল্পোদ্যোক্তারাও এতে অংশ নেন।
চীনের ১১টি শীর্ষ কারিগরি ও প্রযুক্তিগত কলেজের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ‘চায়নিজ + ভোকেশনাল স্কিলস’ ইন্ডাস্ট্রি-এডুকেশন ইন্টিগ্রেশন অ্যালায়েন্স চালু করা হয়। এর মাধ্যমে কারিগরি শিক্ষা, ভাষা শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং শিল্প-শিক্ষার সমন্বয়ে নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরি হবে বলে আয়োজকরা জানান।
অনুষ্ঠান শেষে উভয় পক্ষ শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও শিল্পভিত্তিক প্রশিক্ষণে সহযোগিতাকে বাস্তবসম্মত ও টেকসই অংশীদারিত্বে রূপ দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

📢 বিজ্ঞাপন In-Article Ad

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদহলি ক্রস কলেজে একাদশে ভর্তি: বিবাহি...
পরবর্তী সংবাদসম্মিলিত ইসলামী ব্যাংকের ঋণ আদায় ও ...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ