রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
শিক্ষা

চার শতাধিক শিক্ষার্থীকে নিয়ে ছাত্রশিবিরের A+ সংবর্ধনা

চার শতাধিক শিক্ষার্থীকে নিয়ে ছাত্রশিবিরের A+ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত চার শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগর উত্তর শাখা।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৮টায় রাজধানীর মগবাজারের আল ফালাহ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেন, তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে একটি কল্যাণমুখী, ন্যায়ভিত্তিক ও ইনসাফের বাংলাদেশ গড়ে তুলতে হবে। মেধাবী ও স্বপ্নবান শিক্ষার্থীদের মেধা, তারুণ্য ও উদ্যম কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, সফলতার জন্য অধ্যবসায়ের কোনো বিকল্প নেই। জীবনে কোনো একটি সুযোগ হাতছাড়া হলে হতাশ না হয়ে নতুন করে নিজেকে তৈরি করতে হবে এবং সামনে থাকা সুযোগকে কাজে লাগাতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সাফল্যের পাশাপাশি নৈতিকতা ও মানবিকতার ওপর গুরুত্ব দিতে হবে। জ্ঞান, মেধা ও যোগ্যতাকে মানুষের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম বলেন, সাফল্য যেন কখনো অহংকারের কারণ না হয়। যত বড় হতে হবে, তত বেশি বিনয়ী হয়ে বাবা-মা, শিক্ষক ও সমাজের প্রতি দায়িত্ব পালন করতে হবে।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন, প্রত্যেক শিক্ষার্থীকে নিজ নিজ ক্ষেত্রে সর্বোচ্চ দক্ষ ও যোগ্য হয়ে ওঠার জন্য ছাত্রশিবির উৎসাহিত করে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও পরবর্তী দীর্ঘ পথচলায় আত্মবিশ্বাস ধরে রেখে পরিশ্রম করার আহ্বান জানান তিনি।
তিনি শিক্ষার্থীদের বাবা-মায়ের প্রতি কৃতজ্ঞ থাকা, নিয়মিত পড়াশোনা, আত্মশুদ্ধি, কোরআন-হাদিসের শিক্ষা ও নৈতিক চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবির ঢাকা মহানগর উত্তরের সভাপতি সাইফুল ইসলাম সায়েম। শাখা বাইতুলমাল সম্পাদক মীর সাব্বির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য মো. সাইফুল আলম খান মিলন।

📢 বিজ্ঞাপন In-Article Ad

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদমহানবী (সা.)-এর আদর্শ অনুসরণে বিভেদ...
পরবর্তী সংবাদএনসিপি কার্যালয়ে জামায়াত আমির বৈষম্...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ