নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মিরপুরে গাড়ির চাপায় ঢাকা ওয়াসার এক কর্মচারী মো. শামীম নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল আনুমানিক ৬টার দিকে মিরপুর-১০ নম্বর এলাকার সেনপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, শামীম প্রায় ২৫ বছর ধরে ঢাকা ওয়াসায় কর্মরত ছিলেন। সেনপাড়া ও পানির পাম্প এলাকায় তার কর্মস্থল ছিল। তার গ্রামের বাড়ি পাবনার বেড়া উপজেলার পাইখন্দ বারাদিয়া গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকালে কর্তব্যরত অবস্থায় একটি গাড়ি শামীমকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে কাফরুল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার জন্য দায়ী গাড়ি ও চালককে শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় দায়ী গাড়ি ও চালককে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। শামীমের মৃত্যুতে ঢাকা ওয়াসার সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মিরপুরে গাড়ির চাপায় ওয়াসা কর্মচারীর মৃত্যু
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!