রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
দেশজুড়ে

ডিলারশিপ হাতছাড়া করতে চাপ, মারধর করে ৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ বেতাগীতে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারের অভিযোগ, জোর করে কাগজে স্বাক্ষর করানোরও দাবি

ডিলারশিপ হাতছাড়া করতে চাপ, মারধর করে ৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ   বেতাগীতে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারের অভিযোগ, জোর করে কাগজে স্বাক্ষর করানোরও দাবি

নিজস্ব প্রতিবেদক : বরগুনার বেতাগীতে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারশিপ নিয়ে বিরোধের জেরে মো. রবিউল সরদার নামে এক ডিলারকে মারধর করে ৩ লাখ টাকা ছিনিয়ে নেওয়া এবং জোর করে কাগজে স্বাক্ষর করিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বেতাগী থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী।
রবিউল সরদারের অভিযোগ, বেতাগী সদর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি। তার ডিলারশিপ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার উদ্দেশ্যে স্থানীয় একটি পক্ষ দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে চাপ ও ভয়ভীতি দেখিয়ে আসছিল।
লিখিত অভিযোগে তিনি বলেন, গত ২৯ সেপ্টেম্বর সকালে ব্যাংকে যাওয়ার সময় তার সঙ্গে নগদ ৩ লাখ টাকা ছিল। ব্যাংকের কাজ শেষে সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে বের হওয়ার পর কয়েকজন ব্যক্তি তার পথরোধ করেন। এ সময় তাকে মারধর করে সঙ্গে থাকা ৩ লাখ টাকা নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
রবিউল সরদারের দাবি, পরে তাকে বেতাগী উপজেলা পরিষদ এলাকার একটি স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ভয়ভীতি দেখিয়ে দুটি কাগজে জোরপূর্বক স্বাক্ষর করিয়ে নেওয়া হয়। এতে রাজি না হলে তাকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয় বলেও অভিযোগ করেন তিনি।
অভিযোগকারী আরও বলেন, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এমনকি তার লাশ বিষখালী নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করেছেন তিনি।
এদিকে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও পৃথক আবেদন করেছেন রবিউল সরদার। সেখানে তিনি অভিযোগ করেন, তার বৈধ ডিলারশিপ বাতিল করে নিজেদের নামে নেওয়ার জন্য একটি পক্ষ তার বিরুদ্ধে অপপ্রচার ও নানা ধরনের হয়রানি চালাচ্ছে।
রবিউল সরদার জানান, স্থনীয় ফজুলর ছেলে মাসুদ তার ওপর হামলা, টাকা ছিনিয়ে নেওয়া ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে ধরেন। বলেন, বেতাগীর বিএনপি নেতা সাবেক চেয়ারম্যানের রুমের পেছনে নিয়ে তার ওপর মারধর করে স্বাক্ষর নেয়।  ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তবে অভিযোগে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

📢 বিজ্ঞাপন In-Article Ad

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদআইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়...
পরবর্তী সংবাদইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য ১০ বিলিয়...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ