রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
খেলাধুলা

পোশাক শিল্পে ক্রীড়ার উন্মাদনা, উন্মোচিত ‘বিজিএমইএ কাপ ২০২৬’ ট্রফি

পোশাক শিল্পে ক্রীড়ার উন্মাদনা, উন্মোচিত ‘বিজিএমইএ কাপ ২০২৬’ ট্রফি

নিজস্ব প্রতিবেদক:পোশাক শিল্পের উদ্যোক্তা ও কর্মীদের মধ্যে ক্রীড়ার চর্চা এবং পারস্পরিক বন্ধন আরও জোরদারের লক্ষ্য নিয়ে বর্ণিল আয়োজনে উন্মোচিত হলো ‘বিজিএমইএ কাপ ২০২৬’-এর ট্রফি। একই সঙ্গে অনুষ্ঠিত হয়েছে ‘বিজিএমইএ-বাফুফে অংশীদারিত্ব উদযাপন’ ও ১৬ দলের মেগা অকশন।

শনিবার বিজিএমইএ কমপ্লেক্সের নূরুল কাদের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেন ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এ সময় বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এবং বাফুফের সহ-সভাপতি ফাহাদ মোহাম্মদ আহমেদ করিমসহ দুই প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

📢 বিজ্ঞাপন In-Article Ad

অনুষ্ঠানে বিজিএমইএ ও বাফুফের সহযোগিতামূলক অংশীদারিত্বের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি নারী পোশাক কর্মীদের নিয়ে নির্মিত বিশেষ একটি ওভিসি প্রদর্শন করা হয়, যেখানে কর্মক্ষেত্রের দক্ষতার পাশাপাশি ফুটবল মাঠে তাদের অংশগ্রহণও তুলে ধরা হয়।

বিজিএমইএ সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান বলেন, পোশাক শিল্পের দ্বিতীয় প্রজন্মের অনেকেই এখন শিল্পের সঙ্গে যুক্ত হচ্ছেন। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের সঙ্গে শিল্পের সম্পর্ক আরও শক্তিশালী করবে। তিনি ঢাকার পরিত্যক্ত মাঠগুলোর একটি বিজিএমইএকে বরাদ্দ দেওয়ার আহ্বান জানান।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, বাণিজ্য সংগঠন হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক ও জাতীয় বিভিন্ন কার্যক্রমেও ভূমিকা রাখছে বিজিএমইএ। ঢাকার ভেতরে উপযুক্ত মাঠ পাওয়া গেলে নিজস্ব ব্যবস্থাপনায় তা উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেওয়া হবে। বিজিএমইএ ইউনিভার্সিটির কারিকুলামে স্পোর্টস যুক্ত করার কাজও চলছে বলে জানান তিনি।

বাফুফে সহ-সভাপতি ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম বলেন, বিজিএমইএ একটি সুসংগঠিত পরিবার। যৌথ উদ্যোগের মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, খেলাধুলাকে আরও পেশাদার ও কার্যকরভাবে এগিয়ে নিতে বর্তমান সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। খেলোয়াড়দের জন্য ‘ক্রীড়া ভাতা’ চালুর পাশাপাশি করপোরেট প্রতিষ্ঠানগুলোকে ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিজিএমইএর দাবির পরিপ্রেক্ষিতে ঢাকার উত্তরা তৃতীয় ফেজ এলাকায় একটি মাঠ বরাদ্দের বিষয়েও ইতিবাচক আশ্বাস দেন তিনি।

পরে প্রধান অতিথি ও বিজিএমইএ সভাপতির হাতে বিশেষ জার্সি তুলে দেন বাফুফে সহ-সভাপতি ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদপবিত্র মক্কা-মদিনার ওপর হামলার চেষ্...
পরবর্তী সংবাদচতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকা...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ