রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
খেলাধুলা

পাইন হোমস ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ‘সিডনি প্রতিদিন’ সম্পাদক নাইম আবদুল্লাহকে সম্মাননা টুর্নামেন্টের প্রচার ও কমিউনিটি কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি

পাইন হোমস ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ‘সিডনি প্রতিদিন’ সম্পাদক নাইম আবদুল্লাহকে সম্মাননা  টুর্নামেন্টের প্রচার ও কমিউনিটি কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি

নিজস্ব প্রতিবেদক : গত ১৩ সেপ্টেম্বর (রবিবার) সিডনির ক্যাম্পবেলটাউনে সফলভাবে শেষ হওয়া ‘পাইন হোমস ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ২০২৬’–এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টুর্নামেন্টের মিডিয়া পার্টনার ‘সিডনি প্রতিদিন’–এর সম্পাদক নাইম আবদুল্লাহকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

টুর্নামেন্টের শুরু থেকে প্রচার, সংবাদ প্রকাশ এবং কমিউনিটি ইভেন্টের বিভিন্ন কার্যক্রমে সহযোগিতার জন্য আয়োজক লিজেন্ডস ব্যাডমিন্টন ক্লাব এর পক্ষ থেকে প্রধান অতিথি ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের মেয়র ডার্সি লাউন্ড নাইম আবদুল্লাহর হাতে সম্মাননা স্মারক তুলে দেন। 

📢 বিজ্ঞাপন In-Article Ad

সম্মাননা প্রদানকালে আয়োজকরা ‘সিডনি প্রতিদিন’–এর ধারাবাহিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে কমিউনিটির ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে ‘সিডনি প্রতিদিন’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও তারা উল্লেখ করেন।

সম্মাননা গ্রহণের সময় নাইম আবদুল্লাহ আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, কমিউনিটির ইতিবাচক কর্মকাণ্ড, খেলাধুলা এবং নতুন প্রজন্মের অংশগ্রহণকে উৎসাহিত করা ‘সিডনি প্রতিদিন’–এর অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও কমিউনিটির বিভিন্ন উদ্যোগে গণমাধ্যম সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের মেয়র ডার্সি লাউন্ড, ডেপুটি মেয়র মাসুদ চৌধুরী, কাউন্সিলর ইব্রাহিম মাসুদ খলিল, কাউন্সিলর আশিকুর রহমান এবং ব্যাডমিন্টন অস্ট্রেলিয়ার প্রতিনিধি সোনিয়া গুভেইয়া।

তাদের উপস্থিতিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আরও মর্যাদাপূর্ণ হয়ে ওঠে। অতিথিরা টুর্নামেন্টের সফল আয়োজনের জন্য লিজেন্ডস ব্যাডমিন্টন ক্লাবের প্রশংসা করেন এবং কমিউনিটিতে খেলাধুলার প্রসারে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

সিডনি প্রতিদিন মনে করে, কমিউনিটির খেলাধুলা, সামাজিক উদ্যোগ ও ইতিবাচক কর্মকাণ্ডের সংবাদ তুলে ধরা শুধু গণমাধ্যমের দায়িত্ব নয়—এটি নতুন প্রজন্মকে উৎসাহিত করারও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সেই দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে লিজেন্ডস ব্যাডমিন্টন ক্লাবের কাছ থেকে পাওয়া এই সম্মাননা ‘সিডনি প্রতিদিন’ পরিবারের জন্যও একটি গর্বের মুহূর্ত।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদপুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের...
পরবর্তী সংবাদপ্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্য...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ